রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৩৭

ব্রিটেনকে সময় মতো জবাব দেয়ার হুশিয়ারি দিলেন খামেনি

ব্রিটেনকে সময় মতো জবাব দেয়ার হুশিয়ারি দিলেন খামেনি

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: জাবাল আল তারিক বা জিব্রাল্টার উপকূলে তেল ট্যাংকার আটকের ঘটনাকে জলদস্যুতা হিসেবে আখ্যায়িত করেছেন ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল্লাহ আলী খামেনি।

তাছাড়া ব্রিটেনকে এর জন্য কঠিন প্রতিক্রিয়া পেতে হবে বলেও হুশিয়ারি করেন তিনি।মঙ্গলবার টেলিভিশনে সম্প্রচারিত এক ভাষণে খামেনি এ হুশিয়ারি উচ্চারণ করেন। খবর স্কাই নিউজ অ্যারাবিকের।

প্রায় দেড় সপ্তাহ আগে আটক তেল ট্যাংকারটি নিয়ে ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা এ প্রথম প্রতিক্রিয়া জানালেন।ইরানের সর্বোচ্চ নেতা বলেন, ব্রিটিশদের অপকর্ম সবার কাছে স্পষ্ট। জলদস্যুতার মাধ্যমে আমাদের তেল ট্যাংকার ছিনতাইয়ের পর এখন তারা এটিকে বৈধতা দেয়ার চেষ্টা করছে।

খামেনি ব্রিটেনকে হুশিয়ারি করে বলেন, ইসলামি প্রজাতন্ত্র এটাকে বিনা জবাবে ছেড়ে দেবে না এবং উপযুক্ত সুযোগ–সময় মতো এর জবাব দেবে।

গত ৪ জুলাই জাবাল আল–তারিক উপকূল থেকে জাহাজটি জব্দ করে ব্রিটিশ নৌবাহিনী। তাদের দাবি, ইউরোপীয় ইউনিয়নের নিষেধাজ্ঞা লঙ্ঘন করে সিরিয়ার একটি পরিশোধনাগারে তেল নিয়ে যাচ্ছিল ওই ট্যাংকার।

তবে এ ঘটনায় তেহরানও কড়া প্রতিবাদ জানিয়েছে। ট্যাংকার জব্দকে দস্যুবৃত্তি আখ্যায়িত করে সেটি ছেড়ে না দিলে পাল্টা ব্যবস্থা নেয়ার হুমকি দিয়েছে ইরান।

ইতিমধ্যে ব্রিটেনের একটি তেল ট্যাংকারকে ধাওয়া দিয়েছে ইরানের কয়েকটি সশস্ত্র গানবোট। জব্দ ইরানের তেল ট্যাংকার ছেড়ে দিতে ইরানকে শর্ত দিয়েছে যুক্তরাজ্য। ইরানের তেল ট্যাংকারটি সিরিয়ায় যাবে না এমন নিশ্চয়তা দিলে তা ছেড়ে দেয়া হবে বলে জানিয়েছেন ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026