রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:৪৩

ব্রিটেনে ১৬ বছরের নীচে শিশুদের কাছে এনার্জি ড্রিংকস বিক্রি নিষিদ্ধ হচ্ছে

ব্রিটেনে ১৬ বছরের নীচে শিশুদের কাছে এনার্জি ড্রিংকস বিক্রি নিষিদ্ধ হচ্ছে

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: অতিরিক্ত চিনি ও ক্যাফিন খাওয়া থেকে বিরত রাখতে শিশুদের এনার্জি ড্রিংকস থেকে দূরে রাখতে ব্রিটেনে আইন হচ্ছে।

দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক এ আইন করার ব্যাপারে ইতিমধ্যে উদ্যোগ নেয়ার কথা জানিয়েছেন। মোটা হয়ে যাওয়া, ডায়বেটিস, নেশাসক্ত হওয়া ছাড়াও বিভিন্ন জটিল স্বাস্থ্যহানি এড়াতেই শিশুদের কাছে এনার্জি ক্রয়ের বিরুদ্ধে এধরনের কঠিন আইন প্রণয়ন করতে যাচ্ছে ব্রিটেন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বিভিন্ন ব্র্যান্ডের যেমন মনস্টার, রেডবুল ও লুকোজেড’এর মত এনার্জি ড্রিংসগুলো শিশুর নাগালের বাইরে রাখার কথা বলেন।

ব্রিটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন সংশ্লিষ্টদের সঙ্গে বিস্তর আলোচনা করেই বৃহত্তর স্বার্থে এধরনের সিদ্ধান্ত নিতে হচ্ছে। ব্রিটিশ সরকারের এধরনের আলোচনায় সিগারেট ও এ্যালকোহলের ওপরও আরো কঠিন বিধি নিষেধ আরোপের চাপ আসে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026