শীর্ষবিন্দু নিউজ: সিলেট জেলার কোম্পানীগঞ্জ সীমান্ত থেকে ৪৩০ বোতল ভারতীয় মদ উদ্ধার করেছে বিজিবি। শনিবার দিবাগত রাত দেড়টার দিকে সীমান্ত পিলার ১২৫৪/৬-এস থেকে আনুমানিক ৫০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে বরম সিদ্দিপুর মাঠ থেকে পরিত্যক্ত অবস্থায় এ মদ উদ্ধার করা হয়। উদ্ধার করা মদের মূল্য ৬ লক্ষ ৪৫ হাজার টাকা। এগুলো স্থানীয় মাদক দ্রব্য নিয়ন্ত্রণ অফিসে জমা দেয়া হয়েছে। সিলেট ৫-বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধীন কালাইরাগ বিওপির হাবিলদার মো. শফিউল ইসলাম এ অভিযানে নেতৃত্ব দেন।