রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৭

১০ ডাউনিং স্ট্রিটে বরিস জনসনের নতুন রেকর্ড

১০ ডাউনিং স্ট্রিটে বরিস জনসনের নতুন রেকর্ড

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে নতুন প্রধানমন্ত্রীর দায়িত্ব নিয়েছেন কনজারভেটিভ পার্টির নেতা জনসন বরিস। এরই মধ্যে ১০ ডাউনিং স্ট্রিটে ওঠা নিয়ে নানা হিসাব–নিকাশ শুরু হয়েছে।

সাধারণত প্রধানমন্ত্রীর ক্ষেত্রে একটি রেওয়াজ হলো– তারা স্বামী অথবা স্ত্রীকে নিয়ে সরকারি বাসভবন ১০ ডাউনিং স্ট্রিটে ওঠেন।

কিন্তু বরিসের ক্ষেত্রে তা হচ্ছে না। নতুন প্রধানমন্ত্রী বরিস জনসন ও তার স্ত্রী মারিয়া হুইলার আগেই ঘোষণা দিয়েছেন, তারা আলাদা হয়ে যাচ্ছেন। আগামী সেপ্টেম্বরে তাদের বিচ্ছেদ হতে যাচ্ছে।

ফলে স্ত্রীকে কিংবা তাদের চার ছেলেমেয়েকে নিয়ে বরিস সরকারি বাসভবনে উঠছেন না। আর এটি নিশ্চিতভাবেই বলা যায়।

তবে এতসবের মাঝে আলোচনায় রয়েছেন বরিসের প্রেমিকা ৩১ বছর বয়সী ক্যারি সিমন্ডস। তাকে নিয়ে কী ডাউনিং স্ট্রিটে উঠবেন বরিস? এমন প্রশ্নের জন্ম নিলেও সংকট রয়েছে। মারিয়ার সঙ্গে আনুষ্ঠানিকভাবে এখনও বিচ্ছেদ হয়নি বরিসের। ফলে সরাসরি ক্যারিকে নিয়ে সরকারি বাসভবনে ঘর করা চ্যালেঞ্জের।

তারা আপাতত সংসার না করলেও ক্যারিও থাকছেন ১০ ডাউনিং স্ট্রিটেই। ক্যারি থাকবেন বরিসের কর্মী বাহিনীর সঙ্গে।

আন্তর্জাতিক গণমাধ্যম জানায়, বরিস জনসন যদি আনুষ্ঠানিকভাবে ক্যারির সঙ্গে এ সরকারি বাসভবনে সংসার শুরু করেন, তবে বিগত ১৭৩ বছরের মধ্যে এটি একটি ব্যতিক্রমী ঘটনা হবে।

দেখা গেছে, এই সময়ের মধ্যে এত কম বয়সী জীবনসঙ্গী গ্রহণ করেননি কোনো প্রধানমন্ত্রী। আর বিয়ে না করেই তারা যদি একসঙ্গে থাকা শুরু করেন, তবে সেটি হবে ১০ ডাউনিং স্ট্রিটের ইতিহাসের প্রথম ঘটনা।

আরও কিছু ইতিহাস সৃষ্টি করতে যাচ্ছেন বরিস। যুক্তরাজ্যে ৪৫ প্রধানমন্ত্রীর মধ্যে মাত্র দুজনের বিচ্ছেদ হয়েছে। আর প্রধানমন্ত্রী অবস্থায় বিয়ে করেছেন মাত্র একজন। ধারণা করা হচ্ছে, এই দুটি ঘটনাই ঘটতে যাচ্ছে বরিসের সঙ্গে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026