সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৫৫

নিরাপত্তা পরিষদ থেকে সৌদি আরবের নাম প্রত্যাহার

নিরাপত্তা পরিষদ থেকে সৌদি আরবের নাম প্রত্যাহার

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: জাতিসংঘের অস্থায়ী নিরাপত্তা পরিষদ থেকে নাম প্রত্যাহার করে নিচ্ছে সৌদি আরব। নিরাপত্তা পরিষদ পুনর্গঠনেরও দাবি জানায় সৌদি। প্রথমবারের মতো নিরাপত্তা পরিষদের অস্থায়ী সদস্য নির্বাচিত হওয়ার কয়েক ঘন্টা পর সৌদি আরব এমন সিদ্ধান্তের কথা জানায়।

এছাড়া মন্ত্রী দাবি করেন, ফিলিস্তিনি- ইসরায়েল সংঘাত গত কয়েক দশক ধরে চললেও তার কোন সুরাহা করতে পারেনি পরিষদ। তিনি মধ্যপ্রাচ্যেকে মানব বিধ্বংসী অস্ত্র মুক্ত না করার ব্যর্থতার দায়ও চাপান নিরাপত্তা পরিষদের উপর।

সৌদির সরকারি সংবাদ মাধ্যমে এক বিবৃতিতে দেশটির পররাষ্ট্রমন্ত্রী অভিযোগ করেন, নিরাপত্তা পরিষদ সিরিয়া সংকট সমাধানে দায়িত্ব পালনে কার্যকর ভূমিকা পালন করতে পারেনি।
তিনি বলেন, নিরাপত্তা পরিষদের ব্যর্থতার কারণেই সিরিয়ার প্রেসিডেন্ট বাশার আল আসাদ রাসায়নিক অস্ত্রের মাধ্যমে সেদেশের নিরীহ মানুষকে হত্যা করার স্পর্ধা পেয়েছে। এতে আসাদের কোন বিচার বা শাস্তিই হয়নি। দেশটি জানায়, জাতিসংঘের ১৫ সদস্য বিশিষ্ট এই সংস্থাটি বিশ্বের সংঘাত নিরসনে সম্পূর্ণ ব্যর্থ।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026