শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:২৭

সিলেট মহানগর যুবলীগের সম্মেলন সম্পন্ন

সিলেট মহানগর যুবলীগের সম্মেলন সম্পন্ন

নিউজ ডেস্ক: অবশেষে সিলেট মহানগর যুবলীগের সভাপতি ও সাধারণ সম্পাদকের পদে আলম খান মুক্তি এবং মুশফিক জায়গীদারের উপরই আস্থা রাখলো ২৭ টি ওয়ার্ডের ৪৭৬ জন ভোটার।

এর মধ্যে সভাপতি পদে বর্তমান আহ্বায়ক আলম খান মুক্তি পেয়েছেন ৩৬৮ ভোট এবং ৩৭০ ভোট পেয়ে সাধারণ সম্পাদক নির্বাচিত হয়েছেন বর্তমান কমিটির যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীদার।

অপরদিকে শান্ত দেব সভাপতি পদে ২১ ভোট ও সাধারণ সম্পাদক পদে প্রতিদ্বন্দ্বিতা করে এম রায়হান উদ্দিন মাত্র ১৮ ভোট পেয়েছেন।

মুক্তি সদ্যবিলুপ্ত কমিটির আহবায়ক ও মুশফিক যুগ্ম আহবায়কের দায়িত্ব পালন করেন। মহানগর যুবলীগের সভাপতি পদে প্রতিদ্বন্দ্বিতা করেছেন আহবায়ক আলম খান মুক্তি, শান্ত দেব ও সুবেদার মুন্না। এদের মধ্যে শেষ মূহুর্তে সুবেদার মুন্না প্রার্থীতা প্রত্যাহার করে নেন।

সাধারন সম্পাদক পদের প্রার্থী ছিলেন মুশফিক জায়গীরদার, রায়হান চৌধুরী, আব্দুল লতিফ রিপন ও কলিন্স সিংহ। এ পদে কলিন্স সিংহ ভোটগ্রহণের আগে সরে দাঁড়ান।

এদিকে দীর্ঘ ১৪ বছরের অপেক্ষার অবসান পর অনুষ্ঠিত হলো সিলেট মহানগর যুবলীগের সম্মেলন। শনিবার (২৭ জুলাই) বেলা ৩টায় সিলেট নগরীর রেজিস্টারি মাঠে এ সম্মেলনের উদ্বোধন করেন যুবলীগের চেয়ারম্যান মোহাম্মদ ওমর ফারুক চৌধুরী।

অনুষ্ঠানের শুরুতে জাতীয় ও দলীয় পতাকা উত্তোলনের মধ্যদিয়ে শুরু হওয়া এ সম্মেলনে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন পররাষ্ট্রমন্ত্রী ড. একে আব্দুল মোমেন।

সিলেট মহানগর যুবলীগের যুগ্ম আহ্বায়ক মুশফিক জায়গীরদার ও সেলিম আহমদ সেলিমের সঞ্চালনায় সম্মেলনে সভাপতিত্ব করেন সিলেট মহানগর যুবলীগের আহ্বায়ক আলম খান মুক্তি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026