রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:২৬

বরিস জনসনের সাবেক স্ত্রীর মা ভারতীয় শিখধর্মাবলম্বী

বরিস জনসনের সাবেক স্ত্রীর মা ভারতীয় শিখধর্মাবলম্বী

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: প্রায় ২৫ বছরের দাম্পত্য জীবনের অবসান ঘটিয়েছেন বৃটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন গত বছরের সেপ্টেম্বরে। তবে বিচ্ছেদ হলেও আইনি প্রক্রিয়ার কাজ এখনও চূড়ান্ত হয়নি।

তার সাবেক স্ত্রী ম্যারিনা হুইলার বরিস জনসনের বিরুদ্ধে অভিযোগ এনেছিলেন, তিনি একাধিক নারীর প্রতি আসক্ত এবং বিবাহবহির্ভূত সম্পর্কে জড়ান। দ্য সান পত্রিকা তখন এ খবর ফলাও করে ছেপেছিল। তার সদ্য সাবেক স্ত্রী হুইলার পড়াশোনা করেছেন ক্যাম্ব্রিজ বিশ্ববিদ্যালয়ে। তিনি একজন জ্যেষ্ঠ মানবাধিকার আইনজীবী।

বরিসের সাবেক স্ত্রী ম্যারিনা হুইলারের মা একজন ভারতীয় শিখধর্মাবলম্বী। নাম দীপ সিং। দীপ সিং বৃটেনে পড়াশোনার সুবাদে এসে স্থায়ী হন। বিয়ে করেন এক ব্রিটিশ আইনজীবিকে। তাদেরই সন্তান ম্যারিনা হুইলার। বর্তমানে তার নতুন প্রেমিকার নাম ক্যারি সায়মন্ডস। বয়স মাত্র ৩১।

কনজারভেটিভ দলের স্পিনবিষয়ক ডাক্তার ক্যারি সায়মন্ডকে নিয়ে নতুন সংসার জীবন শুরু করতে চান বরিস। কিন্তু ক্যারি সায়মণ্ড বরিসকে এখনও ‘বিশ্বস্ত প্রেমিক’ ভাবছেন কি এনিয়ে গুঞ্জন রয়েছে বলে এরইমধ্যে খবর বেরিয়েছে দ্য সান পত্রিকায়।

বরিস জনসন লন্ডনের মেয়র থাকাকালে গোপনে এক সন্তানের জনক হয়েছিলেন বলেও খবর বের হয়। এরপর স্ত্রীর সঙ্গে তার সাময়িক সেপারেশনও হয়েছিল।

বরিস জনসন ১৯৮৭ সালে অ্যালেগ্রা মস্টিন ওয়েন নামের আরেক নারীকে বিয়ে করেন। পরবর্তীতে ১৯৯৩ সালে বিয়ে করেন হুইলারকে। মাঝে তার সঙ্গে ৪ বছরের সম্পর্ক ছিল লেখিকা পেট্রোনেলা ওয়াটের। এ নিয়ে তখনকার দলীয় নেতা মাইকেল হাওয়ার্ড তাকে ছায়া আর্টস মন্ত্রী থেকে পদত্যাগ করতে বলেন।

এছাড়া ২০০৫ সালে সাংবাদিক অ্যানা ফাজাকারলে ও ২০০৯ সালে আর্ট কনসালটেন্ট হেলেন ম্যাসিনটায়ারের সঙ্গেও তার সম্পর্ক ছিল বলে খবর প্রকাশিত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026