শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিটের পরে আরো ২ বছর ইউরোপিয় সিঙ্গেল মার্কেট বা একক বাজার ও কাস্টমস ইউনিয়নে থাকতে পারে যুক্তরাজ্য।সদ্য দায়িত্ব নেয়া ব্রিটিশ প্রধানমন্ত্রী নিজের অবস্থান থেকে কিছুটা পিছু হটে এই ইঙ্গিত দিয়েছেন।
তিনি বলেছেন, ব্রাসেলস এর সঙ্গে এখনও সমঝোতার সুযোগ রয়েছে লন্ডনের। এর আগে কখনই ইউরোপিয় একক বাজার ব্যবস্থার পক্ষে কথা বলতে দেখা যায়নি বরিসকে।
বরং নিজের সাংবাদিক জীবনে এই একক বাজারের বিরুদ্ধে কলাম লেখে বড় ধরণের জনপ্রিয়তা অর্জন করেন তিনি। এবার নির্বাচিত হওয়ার আগেও তিনি বারবার চুক্তিহীন ব্রেক্সিটের পক্ষেই সাফাই গেয়েছেন।
তার এই বক্তব্যে চুক্তিহীন ব্রেক্সিটের বিরুদ্ধে অবস্থানকারীদের আশা বাড়ছে। তবে নিজের এই বক্তব্যেও জনসন আরো একবার বলেছেন তিনি ৩১ অক্টোবরের মধ্যেই যুক্তরাজ্যকে ইউরোপের কবল থেকে মুক্ত করবেন।