শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২

সিলেটে প্রবাসীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকের প্রতিবাদ সমাবেশ

সিলেটে প্রবাসীদের উপর ন্যাক্কারজনক হামলার প্রতিবাদে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকের প্রতিবাদ সমাবেশ

গত ৬ই আগস্ট মঙ্গলবার রাত ১১ টার দিকে  সিলেট নগরীর জল্লারপাড়স্থ পাঁচভাই রেস্টুরেন্টে সামনে ছাত্রলীগ নামদারী ক্যাডারা বিনা অপরাধে যুক্তরাজ্য প্রবাসী হাসান আহমদ, রিমন আহমদ ও নাহিয়ানের উপর হামলার প্রতিবাদে ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটস ইউকের উদ্যোগে গতকাল ১২ই আগস্ট পূর্ব লন্ডনের  আলতাব আলী পার্কে এক প্রতিবাদ সমাবেশ অনুষ্টিত হয়।

সংগঠনের সভাপতি জাকের  আহমদ চৌধুরীর পরিচালনায়  উক্ত প্রতিবাদ সমাবেশে প্রধান অতিথি হিসেবে উপস্হিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব সাংবাদিক ও মানবাধিকার কমী মোহাম্মদ আব্দুল মুনিম  জাহেদি ক্যারল। বিশেষ অতিথির বক্তব্য রাখেন, কমিউনিটি ব্যক্তিত্ব ড. শামসুদ্দিন আহমদ, সাবেক ছাত্র নেতা আব্দুল্লাহ আল মুনিম, সংগঠনের উপদেষ্টা ও সাবেক ছাত্রনেতা মু. আব্দুল আলী, সাহিদুল ইসলাম।

অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন ইউনিভার্সেল ভয়েস ফর হিউম্যান রাইটসের যুগ্ন আহবায়ক শাহান বিন নিজাম, এমদাদুল হক কাজল, সাবেক ছাত্রনেতা তরিকুল ইসলাম, অনলাইন  এক্টিভিস্ট ফোরাম সভাপতি জয়নাল আবেদিন, সেক্রেটারী দেলওয়ার হোসেন, সাবেক ছাত্রনেতা করিম মিয়া, সাইফুর রহমান পারবেজ, এ কে এম হেলাল, জয়নাল আবেদীন, মোহাম্মদ খায়রুল আমিন, ফয়েজ আহমদ, জহিরুল ইসলাম, লায়েক আহমদ, এনামুল হক, শরিফুজ্জামান, রাজু আহমদ, মো. মিফতা উদ্দিন, রেজাউল করিম, সাঈদ মালিক, আলী হোসেন মাছুম, রায়হান উদ্দিন, দেলওয়ার হোসেন, মো. জুনেদ উদ্দিন, মো. আশিকুল ইসলাম প্রমুখ।

সভায় বক্তারা এই সন্ত্রাসী হামলায় যারা জড়িত তাদের ৪৮ ঘণ্টার মধ্যে গ্রেফতার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। এভাবে যদি প্রবাসীদের ওপর হামলা ও অত্যাচার চলতে থাকে তাহলে ভবিষ্যতে প্রবাসীরা দেশের প্রতি ভীতি সঞ্চার হবে এবং ভবিষ্যত প্রজন্ম এমনকি ভ্রমনকারীরা বাংলাদেশ ভ্রমনে আগ্রহ হারিয়ে ফেলবে বলে বক্তারা উল্লেখ করেন।

বক্তারা আরও বলেন, দেশের আইন শৃঙ্খলা পরি অবনতি ঘটায় প্রতিনিয়ত খুন , গুম, হত্যা, মারামারি, হানাহানি বেড়েই চলছে। যার বাস্তব প্রমান হলো ৬ই আগস্টের ঘটনা যেখানে দু দিনের জন্য প্রবাসীরা দেশে গিয়ে শান্তিতে থাকতে পারলো না।বক্তারা দেশের আইন শৃঙ্খলা রক্ষাবাহিনীদের আরও দায়িত্বশীল ভূমিকা পালন ও প্রবাসীদের উপর হামলাকারী সন্ত্রাসী দ্রুত গ্রেফতার করে নজীরবিহীন শাস্তির দাবি জানান।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026