শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:৪২

জার্মানি মাতালো টাওয়ার হ্যামলেটস অর্কেস্ট্রা

জার্মানি মাতালো টাওয়ার হ্যামলেটস অর্কেস্ট্রা

নিউজ ডেস্ক: টাওয়ার হ্যামলেটসের তরুণদের অর্কেস্ট্রা দল সম্প্রতি সামার ট্যুরে জার্মানি গিয়েছিলো এবং সেখানে বিভিন্ন অনুষ্ঠানে সুরের মূর্চ্ছনায় বিমুগ্ধ করে শত শত দর্শককে।

১২ থেকে ২০ বছর বয়সী ৪২ জন কিশোর তরুণ মিউজিশিয়ানদের নিয়ে গঠিত এই অর্কেস্ট্রা দল জার্মানির বিখ্যাত কয়েকটি ক্ল্যাসিকাল মিউজিক ভেন্যূতে তাদের পারফর্মেন্স তুলে ধরে। এর মধ্যে রয়েছে বিখ্যাত ব্রান্ডেনবার্গ ক্যাথেড্রাল যেখানে ৬৫০ জন দর্শক উপস্থিত ছিলেন।

এছাড়া ২০০ মানুষের উপস্থিতিতে সেন্ট পাওলি রুইন নামের একটি চার্চ হলে অনুষ্ঠিত হয় কনসার্ট, যে চার্চটি যুদ্ধের সময় বোমা মেরে গুড়িয়ে দেয়া হয়েছিলো এবং পরবর্তীতে নতুন করে নির্মান করে এটিকে একটি শিল্পকলার সেন্টার হিসেবে গড়ে তোলা হয়েছে।

টাওয়ার হ্যামলেটসের মেয়র জন বিগস এ প্রসঙ্গে বলেন, সফল এই ট্যূরের জন্য আমি কাউন্সিলের সঙ্গীত শিক্ষা সার্ভিস টিএইচএএমইএস বা থেমসকে ধন্যবাদ জানাচ্ছি। বরার তরুণ জনগোষ্টির জন্য এটি নিঃসন্দেহে একটি বড় অর্জন এবং এর মধ্য দিয়ে এটাই ফুটে ওঠেছে যে এই বারায় আমাদের রয়েছে প্রতিভার বিশাল সমাহার।

উল্লেখ্য, যুক্তরাজ্যের বাইরে এবারই প্রথম বিদেশ সফরে অর্কেস্ট্রা দল গিয়েছিলো জার্মানী। সঙ্গীত পরিচালক ফিলিপ স্কট এবং একদল অভিজ্ঞ সুরযন্ত্রের প্রশিক্ষকদের সার্বিক তত্ত্বাবধানে গত তিন বছরে এই অর্কেস্ট্রা দলের যে উন্নতি হয়েছে, তার আন্তর্জাতিক উপস্থাপন হলো এই জার্মান সফরের মধ্য দিয়ে।

কেবিনেট মেম্বার ফর চিলড্রেন, স্কুলস এন্ড ইয়াং পিপল, কাউন্সিলর ড্যানি হ্যাসেল বলেন, বারার সাংস্কৃতিক সমৃদ্ধিতে টাওয়ার হ্যামলেটস ইয়ূথ অর্কেস্ট্রা’র বিশাল অবদান রাখছে। মর্যাদাকর ভেন্যুতে আমাদের কিশোর তরুণ বয়সীরা সুরের মূর্চ্ছনায় শত শত মানুষকে মুগ্ধ করায় আমি খুবই গর্বিত। এই অর্কেস্ট্রা গ্রুপের সাথে সম্পৃক্ত হয়ে সঙ্গীতে নিজের প্রতিভা তুলে ধরতে আমি অন্যদের প্রতি আহবান জানাচ্ছি।

টাওয়ার হ্যামলেটস আর্টস এন্ড মিউজিক এডুকেশন সার্ভিস বা সংক্ষেপে টিএইচএএমইএস কর্তৃক পরিচালিত হচ্ছে এই অর্কেস্ট্রা গ্রুপটি। গত ৬ বছরে গ্রুপটি বরায় অনেক প্রতিভাবান যন্ত্রসঙ্গীত শিল্পী সৃষ্টিতে ভূমিকা রেখেছে। লন্ডনের অনেক প্রতিষ্ঠিত প্রতিষ্ঠানে এই গ্রুপের অনেক সদস্য এখন মিউজিক শিক্ষা গ্রহণ করছে।

কেউ কেউ তাদের সুরযন্ত্রের ওপর সর্বোচ্চ গ্রেড এর জন্য পরীক্ষাও অংশ নিয়েছে এবং নিচ্ছে। টাওয়ার হ্যামলেটস ইয়ূথ অর্কেস্ট্রা দলে যোগ দিতে আগ্রহীরা thames.admin@towerhamlets.gov.uk – এই ইমেইলে টিএইচএএমইএস এর সাথে যোগাযোগ করতে পারেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026