রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:০৩

ট্রাম্পের মন্তব্য: ব্রেক্সিটের জন্য বরিস জনসনই যথার্থ ব্যক্তি

ট্রাম্পের মন্তব্য: ব্রেক্সিটের জন্য বরিস জনসনই যথার্থ ব্যক্তি

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: ব্রেক্সিটের জন্য যুক্তরাজ্যের বর্তমান প্রধানমন্ত্রী বরিস জনসনই যথার্থ ব্যক্তি বলে মন্তব্য করেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। রবিবার ফ্রান্সে জি সেভেন সম্মেলনের সাইডলাইনে একসঙ্গে সকালের নাস্তা করেন দুই নেতা।

পরে সাংবাদিকরা ট্রাম্পের কাছে জানতে চান, ব্রেক্সিট নিয়ে তার কোনও পরামর্শ আছে কিনা! উত্তরে মার্কিন প্রেসিডেন্ট বলেন, এ কাজের জন্য বরিস জনসন-ই যথার্থ ব্যক্তি। তার কোনও পরামর্শের দরকার নেই।

ব্রেক্সিট কার্যকরের পর যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের মধ্যে দ্বিপাক্ষিক বাণিজ্য চুক্তির সম্ভাবনা নিয়েও কথা বলেন ট্রাম্প। তিনি বলেন, এটি হবে খুব বড় একটি বাণিজ্য চুক্তি, আমাদের আগের যে কোনও চুক্তির চেয়ে বড়।

দুই নেতার সাক্ষাতের আগে বরিস জনসন জানান, ব্রেক্সিট কার্যকরের পর ব্রিটিশ পণ্যের জন্য মার্কিন বাজার যেন উন্মুক্ত করে দেওয়া হয় সেজন্য ট্রাম্পকে চাপ দেবেন তিনি।

চীনের সঙ্গে যুক্তরাষ্ট্রের বাণিজ্য যুদ্ধ নিয়েও উদ্বেগ প্রকাশ করেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। বিষয়টি নিয়ে ট্রাম্পের সঙ্গে কথা বলবেন বলেও জানান তিনি। সূত্র: দ্য গার্ডিয়ান, গালফ টাইমস।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026