শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩

লন্ডনে ২য় দ্বৈত ক্যারাম গোল্ডকাপ ৮ই সেপ্টেম্বর

লন্ডনে ২য় দ্বৈত ক্যারাম গোল্ডকাপ ৮ই সেপ্টেম্বর

ব্রিটেনের প্রাচীনতম ও স্বনামধন্য ক্যারাম ক্লাব সাউন্ডটেক ক্যারাম ক্লাবের উদ্যোগে লন্ডনে অনুষ্ঠিত হতে যাচ্ছে দ্বিতীয় বারের মত দ্বৈত ক্যারাম গোল্ডকাপ প্রতিযোগিতা ২০১৯।

দ্বৈত এই গোল্ডকাপ প্রতিযোগিতায় ৮ টি গ্রপে ইংল্যান্ডের ৪০ টি টিম খেলবে। খেলার গ্রুপ বিন্যাস উপলক্ষ্যে গত ২৫ আগস্ট রবিবার সন্ধ্যা ৮ টায় পুর্ব লন্ডনস্থ সাউন্ডটেক ক্যারাম ক্লাবের অফিসে খেলার ড্র অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে লটারীর মাধ্যমে প্রতিটি গ্রুপে ৫ টি করে টিম নির্ধারিত করা হয়। সাউন্ডটেক ক্যারাম ক্লাব আয়োজিত ২য় এই গোল্ডকাপের শুভ উদ্বোধন হবে ক্লাব প্রাঙ্গনে ৮ ই সেপ্টেম্বর ২০১৯। এবারের গোল্ডকাপের প্রধান স্পন্সর মন্জিল এন্ড কোম্পানী।

ইন্টারন্যাশনাল ও ইউকে ক্যারাম ক্লাবের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ সোনাহর আলী রিংকুর সভাপতিত্বে ও সাউন্ডটেক ক্যারাম ক্লাব এর সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান খাঁন সুজার উপস্থাপনায় উক্ত ড্র অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইন্টারন্যাশনাল ক্যারাম ফেডারেশনের এক্সিকিউটিভ চেয়ারম্যান আসাম প্রদেশের সাবেক মন্ত্রী রাকিবুল হোসেন, টাওয়ার হ্যামলেট কাউন্সিলের ডেপুটি স্পীকার মোহাম্মদ আহবাব হোসেন, মন্জিল এন্ড কোম্পানির স্বত্বাধিকারী সাহেদ রজমান, হোয়াইট চ্যাপেল ওয়ার্ডের ওয়ার্ড কাউন্সিলার শাহ সোহেল আমিন, কাউন্সিলার সাবিনা আক্তার, কাউন্সিলার আসমা ইসলাম।

অন্যান্যের মাধ্যে বক্তব্য রাখেন ইউকে ক্যারাম ফেডারেশনের সভাপতি নজরুল ইসলাম কয়েস, কাউন্সিলার এহতেশাম হক, নিউজার্সির কাউন্সিলম্যান কবির আহমদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস এর সহ সভাপতি দেলোয়ার হোসেন, ঢাকাদক্ষিন উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা সভাপতি তছউর আলী ও সাউন্ডটেক ক্যারাম ক্লাবের সভাপতি জুলহাদ চৌধুরী প্রমুখ ।

অতিথিবৃন্দ সাউন্ডটেক ক্যারাম ক্লাবের প্রসংসা করে বলেন- খেলাধুলা হচ্ছে সুন্দর ও সৌহার্দ্যপূর্ণ সমাজ বিনির্মাণে অন্যতম একটি মাধ্যম। যে সময়ে অপরাধ প্রবনতা মোকাবিলায় প্রশাসন হিমশিম খাচ্ছে সে সময়ে সাউন্ডটেক ক্যারাম ক্লাব অনেক তরুনকে সংগঠিত করার পাশাপাশি বিনোদন দিয়ে যাচ্ছে।

অতিথিবৃন্দ আরো বলেন- সাউন্ডটেক ক্যারাম ক্লাব এর সাধারণ সম্পাদক ও এম এ খান ফাউন্ডেশন ইউকে’র চেয়ারম্যান, বিশিষ্ট শিক্ষানুরাগী আব্দুর রহমান খাঁন সুজার অবদান অপরিসীম। ১৯৯৭ সালে প্রতিষ্টিত এই প্রাচীন ক্যারম ক্লাবটি  আজ এই সর্বজন স্বীকৃত একটি প্রতিষ্ঠিত ক্যারাম ক্লাবে পরিণত হয়েছে। তা সম্ভব হয়েছে ক্লাবের অন্যতম প্রতিষ্টাতা ও সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকের সাধারণ সম্পাদক আব্দুর রহমান খান সুজার আপ্রাণ চেষ্টা এবং অক্লান্ত পরিশ্রমের ফলে।

তিনি শুধু একজন ভালো খেলোয়াড় নয়, একজন সফল সমাজসেবক ও সংগঠক. তিনি এম এ খান ফাউন্ডেশন ইউকে’র প্রতিষ্টাতা চেয়ারম্যান. এই ফাউন্ডেশনের মাধ্যমে দীর্ঘদিন যাবৎ গোলাপগঞ্জ উপজেলায় প্রাথমিক ও জুনিয়র বৃত্তি পরীক্ষা ও পুরুস্কার বিতরণের  মাধ্যমে গোলাপগঞ্জ উপজেলায় শিক্ষাক্ষেত্রে অনেক গুরুত্বপূর্ণ দায়িত্ব পালন করে যাচ্ছেন। যা অনেক গণপ্রতিনিধিরাই এই সব সমাজসেবামূলক কাজ বাস্তবায়িত করা সম্ভব হচ্ছে না। তাই তাঁর এসব কাজকে মূল্যায়ন, আরো গতিশীল ও ব্যাপক করার জন্য বিশিষ্ট সমাজ সেবক  আব্দুর রহমান খাঁন সুজাকে একজন ইউনিয়ন চেয়ারম্যান হিসাবে নির্বাচিত করা প্রয়োজন l

কমিউনিটিতে এরকম আরোও সাংস্কৃতিক ও সামাজিক সংগঠনের গুরুত্ব ও প্রয়োজনীয়তা রয়েছে বলেও নেতৃবৃন্দ অভিমত ব্যক্ত করেন।

সর্বশেষে ক্লাবের পক্ষ থেকে অতিথিবৃন্দকে ক্রেস্ট উপহার দিয়ে সম্মান জানানো হয় এবং আগামী  ৮ সেপ্টেম্বর রবিবার সাউন্ডটেক ক্যারাম ক্লাব ইউকে’র ২য় দ্বৈত ক্যারাম গোল্ডকাপ ২০১৯ দেখার জন্য সবাইকে আমন্ত্রণ জানানো হয়।

-প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026