রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩

ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের মতে: শপিং করুন, সুস্থ থাকুন

ব্রিটেনের স্বাস্থ্য দপ্তরের মতে: শপিং করুন, সুস্থ থাকুন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: স্বাস্থ্য সুরক্ষা ও ফিট থাকার জন্য হৃদপিণ্ডের মতোই পেশীর সামর্থ্যরে ওপর জোর দিয়েছে ব্রিটেনের ন্যাশনাল হেলথ সার্ভিস- এনআইচএস।

এনএইচএস জানায়, ভারী শপিং ব্যাগ বহন ও যত্নসহকারে বাগান করলে পেশীর ব্যায়াম হয়, পেশীকে শক্তিশালী করার জন্য সপ্তাহে অন্তুত দু’বার এই ব্যায়াম করা উচিত। পেশীকে শক্তিশালী করার কাজগুলোর মধ্যে আরো রয়েছে, ছোট শিশুদের কোলে নেয়া, ইয়োগা করা, দ্রুত ঘর পরিস্কার করা, সিঁড়ি বেয়ে ওঠার মতো কাজ। বিবিসি, ডেইলি মেইল

সংস্থাটির প্রধান মেডিকেল অফিসার ডায়াবেটিস, হৃদরোগ ও মানসিক স্বাস্থ্যের ঝুঁকি কমাতে প্রাপ্তবয়স্কদের দৈনন্দিন কাজে নিজেদের আরো বেশি করে সম্পৃক্ত করার কথা বলেছেন। ২০১১ সালের পর এবার নতুন করে শারীরিক ক্রিয়াকলাপের হালনাগাদ নির্দেশিকা প্রকাশ করে এনএইচএস।

নতুন নির্দেশনায় তারা বলছে, প্রথমত, প্রায়বয়স্কদের পেশীকে শক্তিশালী রাখার জন্য সপ্তাহে কমপক্ষে দু’বার ভারী শপিং ব্যাগ বহন ও সিঁড়ি বেয়ে ওঠা উচিত।

দ্বিতীয়ত, প্রাপ্তবয়স্কদের মতোই সন্তানসম্ভবা নারী ও নতুন মায়েদের সপ্তাহে ১৫০ মিনিট স্বাভাবিক ব্যায়াম করা উচিত। এর ফলে টাইপ-২ ডায়াবেটিসের ঝুঁকি ৪০ শতাংশ কমে যায়, হৃদরোগে ঝুঁকি ৩৫ শতাংশ হ্রাস পায় এবং হতাশা ৩০ শতাংশ কমে যায়।

তৃতীয়ত, ৬৫-উর্ধ্বরা স্বাভাবিক ব্যায়াম করতে না পারলে বোলস খেলা বা তাই চাই এর মতো ব্যায়াম করার চেষ্টা করতে পারেন।

চতুর্থত, প্রাপ্তবয়স্ক সকলের উচিত জগিং বা সাঁতারের মতো সপ্তাহে ১৫০ মিনিট স্বাভাবিক ব্যায়াম করা।

পঞ্চমত, প্রায়বয়স্ক প্রতিটি ব্যক্তির সপ্তাহে অন্তত ৭৫ মিনিট দৌঁড়া বা সাইক্লিং করা উচিত। ষষ্ঠত, বাচ্চাদের দিনে অন্তত ৩০ মিনিট পুতুলের সঙ্গে খেলা করতে দেয়া উচিত।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026