শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪

অগ্রদূত ছাত্র পরিষদের উদ্যেগে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন

অগ্রদূত ছাত্র পরিষদের উদ্যেগে মেধাবৃত্তি পরীক্ষা আয়োজন

আগামী ১৩ সেপ্টেম্বর অগ্রদূত ছাত্র পরিষদের মেধাবৃত্তি পরিক্ষা ছাত্র-ছাত্রীদের মেধা-বিকাশ ও শিক্ষার মান-উন্নয়নের লক্ষে প্রতি বছর মেধা বৃত্তি পরীক্ষার আয়োজন করে আসছে সিলেটের সুপরিচিত ছাত্র সংগঠন, অগ্রদূত ছাত্র পরিষদ।

এবার ও এর ব্যতিক্রম নয়, প্রতি বছরের ন্যায় আগামী ১৩ সেপ্টেম্বর ২০১৯ ইং রোজ শুক্রবার সকাল ৯.১৫ থেকে বিকেল ৫ টা পর্যন্ত পরীক্ষা চলবে দক্ষিন সুরমার ঐতিহ্যবাহী শিক্ষা প্রতিষ্ঠান ইছরাব আলী হাইস্কুল এন্ড কলেজ হল রুমে।

দক্ষিণ সুরমা উপজেলা আর গোলাপগঞ্জ উপজেলার মোট ২০টি স্কুল আর ৮টি মাদরাসা মিলিয়ে প্রায় সাত’শ জন ছাত্র ছাত্রী পরীক্ষায় অংশগ্রহণ করবে বলে জানিয়েছেন সংগঠনের সাধারণ সম্পাদকঃ মোঃআবুল কালাম আজাদ। জে.এস.সি/জে.ডি.সি ও এস.এস.সি/দাখিল স্তরের পরীক্ষার্থীদের নিয়ে এ.সি.পি.মেধাবৃত্তি পরীক্ষা বরাবরের মত আয়োজন করা হয়েছে।

ইতিপূর্বে এডমিড কার্ড ও আনুষাঙ্গিক কাজ শেষ হয়ে যাবে বলে জানিয়েছেন বৃত্তি পরীক্ষার সাথে সংশ্লিষ্ট সংগঠনের দায়িত্বশীল নেতৃবৃন্দ। পরীক্ষা নেয়া হবে শুধুমাত্র গণিত ও ইংরেজি বিষয়ের উপর। পরীক্ষার সময়সূচী ও পূর্ব থেকে নির্ধারণ করে দেয়া হয়েছে, সকাল -৯:১৫ হতে ১২:১৫ পর্যন্ত গণিত,পূর্ণমান:১০০। বিকাল ২:০০ টা হতে ৫:০০ পর্যন্ত ইংরেজী, পূর্ণমান:১০০।

সিলেটের সরকারি বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষাবিদ, স্হানীয় জনপ্রতিনিধি, শিক্ষানুরাগী, বিশিষ্ট ব্যক্তিবর্গ সহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ এসিপি মেধাবৃত্তি পরীক্ষা পরিদর্শনে অংশগ্রহণ করবেন। প

রীক্ষায় ছাত্র-ছাত্রীদের যথাসময়ে উপস্থিত থাকতে আহবান জানিয়েছেন অগ্রদূত ছাত্র পরিষদের সভাপতিঃকাবিল আহমেদ ইমন ও সাধারণ সম্পাদকঃ মোঃআবুল কালাম আজাদ।

অগ্রদূত ছাত্র পরিষদের অন্যতম উপদেষ্টা ও লন্ডন এডুকেশন ট্রাস্ট এর চেয়ারম্যান মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল মেধাবৃত্তি পরিক্ষার সফলতা কামনা করেন l প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026