শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৫

লন্ডনের পোকা সিলেটের বিশ্বনাথে চাষ

লন্ডনের পোকা সিলেটের বিশ্বনাথে চাষ

নিউজ ডেস্ক: কোয়েল পাখি ও লেয়ার মুরগির খামার স্থাপনের লক্ষ্যে কম মূল্যে পাখি-মুরগির খাবারের ব্যবস্থা করতেই যুক্তরাজ্যের লন্ডন শহর থেকে মা পোকা এনে সিলেটের বিশ্বনাথে ‘প্যারেট পোকা (ব্ল্যাক শোল্ডার ফ্লাই)’র চাষ শুরু করেছেন খলিলুর রহমান নামের এক প্রবাসী।

নিজ বাড়ির পাশেই স্থাপন করেছেন ‘হাজী বায়োসাইকেল কোম্পানি’ নামের প্যারেট পোকার এই খামারটি। কোয়েল পাখি ও লেয়ার মুরগির জন্য অন্যতম পুষ্টিকর খাবার হচ্ছে প্যারেট পোকা। আর খলিলুরের লক্ষ্য প্যারেট পোকা খেয়ে ভবিষ্যতে করা তার নিজস্ব খামারে বড় হওয়া কোয়েল পাখি ও লেয়ার মুরগিও মানুষের জন্য অন্যতম এক পুষ্টিকর খাবারে পরিণত হবে।

যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান উপজেলা খাজাঞ্চী ইউনিয়নের তেঘরী গ্রামের মৃত আশরাফুর রহমানের ছেলে। এ ধরনের পোকা চাষের ক্ষেত্রে খলিলুরের খামারটিই হচ্ছে বিশ্বনাথ উপজেলার প্রথম খামার। নিজের দেশপ্রেম থেকেই খামারটি স্থাপন করেছেন বলে জানিয়েছেন খলিলুর।

বর্তমান সময়ের তুলনায় কম খরচে মানুষের চাহিদা পূরণে কোয়েল পাখি ও লেয়ার মুরগির খামার স্থাপন করাই হচ্ছে প্রবাসী খলিলুরের ভবিষ্যৎ পরিকল্পনা।

জানা গেছে, বর্তমান সময়ে কোয়েল পাখি ও লেয়ার মুরগির খাবারে অনেক দাম থাকায়, নিজ পিতৃভূমি বিশ্বনাথে কোয়েল পাখি ও লেয়ার মুরগির খামার স্থাপনের পরিকল্পনা বাস্তবায়নের জন্য যুক্তরাজ্য প্রবাসী খলিলুর রহমান প্রথমে চিন্তা করেন কিভাবে কম খরছে কোয়েল পাখি ও লেয়ার মুরগির খাবার সংগ্রহ করা যায়।

ওই চিন্তা থেকেই তিনি সিদ্ধান্ত নেন ‘প্যারেট পোকা’ চাষের জন্য খামার করার। যাতে কম খরচে খামারের কোয়েল পাখি ও লেয়ার মুরগির পুষ্টিকর খাবারের চাহিদা পূরণ সম্ভব হবে। এজন্যই তিনি যুক্তরাজ্যের একটি ফার্ম থেকে ১৫০ গ্রাম (প্রায় দেড়শ’ পোকা) পোকা সংগ্রহ করে বাংলাদেশে নিয়ে আসেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026