রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:০৩

চুক্তিহীন ব্রেক্সিটের নথি প্রকাশ

চুক্তিহীন ব্রেক্সিটের নথি প্রকাশ

শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ বিরোধীদল লেবার পার্টি বলেছে, পার্লামেন্টের পুন:আহ্বান এখন যেকোনো সময়ের চেয়ে বেশি গুরুত্বপূর্ণ।

সরকার চুক্তিহীন ব্রেক্সিটের পরবর্তী হিসেব নিকেশ সংক্রান্ত নথিপত্র প্রকাশের পর এই দাবি করে দলটি। ছায়া ব্রেক্সিট মন্ত্রী স্যার কিয়ার স্টারমের বলেছেন, এই নথিগুলো থেকে এটি প্রমাণ হয়, চুক্তিহীন ব্রেক্সিট যুক্তরাজ্যের জন্য ভীষণ ক্ষতিকর। বিবিসি।

মঙ্গলবার ৫ সপ্তাহের জন্য স্থগিত হয়ে যায় ব্রিটিশ পার্লামেন্ট। এরপর এমপিরা এই নথি প্রকাশে সরকারকে বাধ্য করেন। এই বিষয়ে যুক্তরাজ্যের প্রতিরক্ষামন্ত্রী বেন ওয়ালেস বলেন, সরকার ক্ষতি কমিয়ে আনতে সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

তিনি বিবিসি রেডিওকে বলেন, সরকার এই বিষয়ে কোনো ব্যবস্থা নিচ্ছে না এটি ভুল ধারণা। আমরা নানামুখি উদ্যোগ নিয়েছি। আমাদের অর্থমন্ত্রী চেকবই খুলে রেখেছেন। চুক্তিহীন ব্রেক্সিট হলেও অতিরিক্ত খরচে কোনো বাঁধা থাকবে না। তিনি আরো জানান, এই নথির আরো আপডেট ভার্সন সামনে প্রকাশিত হবে।

এই সরকারি নথিতে বলা হয়েছে, চুক্তিহীন ব্রেক্সিট হলে বেশ কয়ে ধরণের তাজা ফলমুলের সরবরহে ঘাটতি দেখা দেবে। বাড়বে খাবার ও ওষুধের দাম। ৬ সাস ধরে দেখা দিবে ওষুধের ঘাটতি। এবং সারা যুক্তরাজ্য জুরেই হবে বড় ধরণের বিক্ষোভ। বহু কোম্পানির ব্যবসা বন্ধ হয়ে যাবে।

এমনকি ইংলিশ চ্যালে ফেরি দিয়ে পার হতে মালবাহি লরিগুলোকে ১০ দিনের বেশি অপেক্ষা করতে হবে। উত্তর আয়ারল্যান্ডের সীমান্তের বিষয়ে এই নথিতে বলা হয়েছে, চুক্তিহীন ব্রেক্সিট হলে উত্তর আয়ারল্যান্ডে বড় ধরণের বিপর্যয় দেখা যাবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026