শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৮:২৩

রোমান রোডে হান্টার স্টউন ল ও আবাবিল গুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

রোমান রোডে হান্টার স্টউন ল ও আবাবিল গুপের আনুষ্ঠানিক যাত্রা শুরু

এম এ কাইয়ূম: একঝাক বৃটিশ বাংলাদেশী মেধাবী তরুণ ব্যবসায়ীদের নেতৃত্বে পূর্ব লন্ডনে হজ্জ্ব, উমরা, মানি টান্সফার ও ইমিগ্রেশন সেবা নিয়ে আনুষ্ঠানিক যাত্রা শুরু করেছে আবাবিল গ্রপ ও হান্টার স্টউন ল।

সোমবার পূর্ব লন্ডনের রোমান রোডে প্রতিষ্ঠানটির ফিতা কেটে আনুষ্ঠানিক উদ্বোধন করেন অনুষ্ঠানের প্রধান অতিথি সাবেক ব্রিটিশ এমপি ও ইমিগ্রেশন এডভাইজরী সার্ভিসের সাবেক প্রধান নির্বাহী ব্যারিষ্টার কিথ বেস্ট। হান্টার স্টউন ল এর পরিচালক মানবাধিকার আইনজীবি  ব্যারিস্টার আব্দুল হাসাদ চৌধুরীর পরিচালনায় অনুষ্ঠিত সংক্ষিপ্ত আলোচনা সভায় বক্তব্য রাখেন- টাওয়ার হ্যামলেটের সাবেক স্পীকার কাউন্সিলার আয়াছ মিয়া, বাংলাদেশ হাইকমিশনের সাবেক প্রেস মিনিস্টার আবু মুসা হাসান, কাউন্সিলার কাহার চৌধুরী, ব্রেন্ট কাউন্সিলের পরিচালক আক্তার বক্ত চৌধুরী, আবেদ ট্রাভেলসের চেয়ারম্যান গোলাম রব্বানী, আবাবিল গ্রপের চেয়ারম্যান সাইদুর রহমান খান, পরিচালক মানববাধিকার আইনজীবি সলিসিটর মকবুল খান, ম্যানেজিং ডাইরেক্টর মিজান খান, ফাইনেন্স ডাইরেক্টর জুনেদ খান, লন্ডন বাংলা প্রেসক্লাবের কমিনিকেশনস সেক্রেটারী এম এ কাইয়ূম, সিনিয়র সাংবাদিক নিলুফার হাসান, সুন্নাহ মেডিকের পরিচালক আবদুল গফুর, কমিউনিটি এক্টিভিস্ট সাদিকুর রহমান বাবলু, সাদিক খান, মজনু খান, পাবেল খান, কয়েস চৌধুরী, তানবীর চৌধুরী, মামুন হোসাইন, রাবেল খান, জুলকার নাইনসহ আরো অনেকে।

এ সময় ব্যবসার তাৎপর্য ও গুরুত্ব নিয়ে আলোচনা ও মোনাজাত পরিচালনা করেন স্টেপনী শাহজালাল মসজিদের খতিব মাওলানা তাজুল ইসলাম ও আইল অব ডগ মসজিদের খতিব হাফিজ মোহাম্মদ আব্দুল্লাহ।

এ সময় প্রধান অতিথির বক্তব্যে- সাবেক এমপি কিথ বেস্ট বলেন, সঠিক ইমিগ্রেশন সেবার মাধ্যমে জনগনের ভোগান্তি অনেক দূর হয়। তিনি বলেন, কার্গো ও মানি টান্সফার সঠিক সময়ে দ্রুততার সাথে করলে মানুষ অনেক উপকৃত হবে। তিনি আবাবিল গ্রপের সফলতা কামনা করেন। তিনি সেবা গ্রহীতাদের সততা ও নিষ্ঠার সাথে সেবা প্রদানের জন্য প্রতিষ্ঠানের পরিচালকদের উপদেশ দেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026