নিউজ ডেস্ক: গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে এর ২৫ মার্চ ২০১৯ সংগঠনের বিশেষ সাধারণ সভার সিদ্ধান্ত মোতাবেক স্থগিত নির্বাচন আগামী ১৩ অক্টোবর ২০১৯।
বিপুল উৎসাহ উদ্দীপনার মধ্য দিয়ে গত ১১ সেপ্টেম্বর ২০১৯ মনোনয়ন পত্র জমা দিয়েছেন আগামী ১৩ অক্টোবর রবিবার অনুষ্ঠিতব্য গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে এর নির্বাচনে বিভিন্ন পদে আগ্রহীরা।
সর্বমোট ২৭ টি পদে অনুষ্ঠিত নির্বাচনে সভাপতি পদে দুইজন ও সাধারণ সম্পাদক পদে দুইজন এবং অপর পদ গুলোতে একজন করে মনোনয়ন পত্র জমা দেন। প্রধান নির্বাচন কমিশনার ডঃ আনিসুর রহমান আনিস, নির্বাচন কমিশনার মোহাম্মদ শামছুল হক ও মামুনুর রশিদ খান মনোনয়ন পত্র গ্রহণ করেন।
এ সময় গোলাপগঞ্জ হ্যাল্পিং হ্যান্ডস ইউকে এর সভাপতি তমিজুর রহমান রঞ্জু, সাধারণ সম্পাদক আকতার হোসেন, কোষাধ্যক্ষ মাসুদ আহমেদ, প্রতিষ্ঠাতা সভাপতি সায়াদ আহমেদ সাদ, গোলাপগঞ্জ হেল্পিং হ্যান্ডস ইউকে এর কার্যকরী কমিটির সদস্য সহ সাধারণ সদস্যবৃন্দ উপস্থিত ছিলেন। ১৭ সেপ্টেম্বর ছিল মনোনয়ন পত্র প্রত্যাহারের শেষ দিন।
সভাপতি পদ থেকে একজন ও সাধারণ সম্পাদক পদ থেকে একজন তাদের মনোনয়ন পত্র প্রত্যাহার করেন। আগামী ১৩ অক্টোবর পূর্ব লন্ডনের কেয়ার হাউজ, বিগল্যান্ড স্ট্রিট ই১ এ দ্বিবার্ষিক সাধারণ সভা ও নির্বাচন অনুষ্ঠিত হবে।