রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৪৯

লন্ডন থেকে সিডনি যাওয়া যাবে ৪ ঘণ্টায়

লন্ডন থেকে সিডনি যাওয়া যাবে ৪ ঘণ্টায়

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ২০৩০ সালের মধ্যে ৮০ শতাংশ কমে যাবে লন্ডন থেকে সিডনি উড্ডয়নের সময়সীমা। এ সময়ের মধ্যে বাজারে চলে আসবে যুক্তরাজ্যের তৈরি নতুন হাইপারসনিক রকেট ইঞ্জিন।

যুক্তরাজ্যের মহাকাশ সংস্থা এক ঘোষণায় জানায়, এই বিষয়ে তারা অস্ট্রেলিয়ান মহাকাশ সংস্থার সঙ্গে নিবিড়ভাবে কাজ করছে। -সিএনএন

এই স্বপ্ন বাস্তবায়নের সবচেয়ে গুরুত্বপূর্ণ উপকরণ হলো সিনেগ্রেটিক এয়ার-ব্রেথিং রকেট ইঞ্জিন (স্যাবরে)। যুক্তরাজ্য স্পেস এজন্সির প্রধান গ্রাহাম তুরনক বলেন, ‘আমরা স্যাবরে ইঞ্জিনকে ব্যবহারিকভাবে নিয়ে আসতে পারলে আমরা মাত্র ৪ ঘণ্টাতেই অস্ট্রেলিয়ায় চলে যেতে পারবো। এটি এমন এক প্রযুক্তি যা বাস্তব করা সম্ভব।

২০২০ সাওেলর মধ্যেই এটি চলে আসবে। আমরা এখনই অনেক এগিয়ে গেছে।’ ২০০৩ সালে কনকর্ড ফ্লাইট বন্ধের পর থেকেই বিজ্ঞানীরা সুপারসনিক ও হাইপারসনিক ফ্লাইট নিয়ে কাজ করছেন।

এই ধরণের উচ্চ গতিতে ইঞ্জিনে যে পমিাণ বাতাস প্রবাহিত হবে তা যথেষ্ঠ ক্ষতির কারণ হতে পারে। এজন্য ইঞ্জিনে ব্যবহার হবে একটি প্রিকুলার।

যা সেকেন্ডের ২০ ভাগের এক ভাগ সময়ে হাজার ডিগ্রি তাপমাত্রা কমাতে পারবে। এটিই এই ইঞ্জিনের সাফল্যের কারণ হবে বলে মত দিয়েছেন গবেষকরা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026