নিউজ ডেস্ক: সোমবার ৩০ সেপ্টেম্বর পূর্ব লন্ডনের ভ্যালেন্স রোডস্থ একটি হলে ‘রেনেসাঁ সাহিত্য মজলিশ ইউকে’এর এক আলোচনা ও মাসিক সাহিত্য সভা অনুষ্ঠিত হয়।
সংগঠনের সভাপতি কবি শেখ জাবেদ আলীর সভাপতিত্বে ও সেক্রেটারি কবি শিহাবুজ্জামান কামালের সঞ্চালনায় অনুষ্ঠিত উক্ত সভায় পবিত্র মহররম ও বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য কর্ম নিয়ে বক্তব্য রাখেন সভার প্রধান অতিথি বিশিষ্ট শিক্ষাবিদ সৈয়দ মামনুন মোর্শেদ।
তিনি রেনেসাঁর বিভিন্ন কর্মতৎপরতার ভূয়সী প্রশংসা করেন এবং বিলেতের বূকে বাংলা সাহিত্য চর্চার প্রয়োজনীয়তার বিভিন্ন দিক তুলে ধরেন।
সভায় স্বরচিত কবিতা পাঠ করেন কবি দবিরুল ইসলাম চৌধুরী, সাংবাদিক কে এম আবুতাহের চৌধুরী, মাওলানা ইমাদ উদ্দিন, কবি শাহ এনায়েত করিম, কবি শেখ জাবেদ আলী, হাজী ফারুক মিয়া, সাংবাদিক জয়নাল আবেদীন, কবি নজরল ইসলাম রাজ্জাকী ও শিহাবুজ্জামান কামাল।