রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৮

স্কটল্যান্ডে শিশুদের গায়ে হাত তোলা নিষিদ্ধ করে আইন পাশ

স্কটল্যান্ডে শিশুদের গায়ে হাত তোলা নিষিদ্ধ করে আইন পাশ

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে স্কটল্যান্ডে নতুন এক আইন প্রণয়ণ করা হয়েছে। যেখানে অভিভাবকরা শিশুদের চড় বা থাপ্পড় দিলে সেটা হবে দেয়াকে ফৌজদারী অপরাধ।

বৃহস্পতিবার স্কটিশ পার্লামেন্টে ভোটাভুটির মাধ্যমে নতুন এই আইন পাশ হওয়ার পর আইন প্রণয়ণ করা হয়। এখন শিশুদের শাস্তি দেয়ার ক্ষেত্রে আঘাত করা নিষিদ্ধ হল এই আইনের ফলে।

বিলটিতে সমর্থন দিয়েছে স্কটিশ ন্যাশনাল পার্টি, লেবার পার্টি ও লিবারেল ডেমোক্র্যাটিক পার্টির সদস্যরা। তবে বিলে বিরোধীতা করেছে ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির সদস্যরা। পরে অধিকাংশের ভোটে স্কটল্যান্ডে ১৬ বছরের নীচের শিশুদের শারীরিকভাবে আঘাত করাকে ফৌজদারী অপরাধ গন্য করে বিলটি পার্লামেন্টে পাশ হয়।

অভিভাবকদের মধ্যে অনেকেই বলছেন, শিশুদের শাসন করার জন্য বর্তমানে যে আইন আছে সেটাই যথেষ্ট। নতুন করে আইন করার প্রয়োজন ছিল না। নতুন আইন অভিভাবকদের অপরাধী হওয়ার ঝুঁকির মধ্যে ফেলে দিলো।

নতুন আইন পাশের বিরোধীতা করে কনজারভেটিভ পার্টি ও কিছু সংগঠন বিবৃতি দিয়েছে। তাদের মতে, পার্লামেন্টে অধিকাংশ দলের এমপিরা বিলে সমর্থন করলেও স্কটল্যান্ডের অধিকাংশ জনগন এই বিলের বিরুদ্ধে। তবে জন ফিনিয়ের প্রস্তাবে সমর্থন করেছে স্থানীয় অধিকাংশ শিশু দাতব্য প্রতিষ্ঠানগুলো।

এতদিন ব্রিটেনের অন্যান্য রাজ্যের মতো স্কটল্যান্ডেও ষোল বছরের নীচে কোন শিশু বেশি দুষ্টুমি বা অন্যায় করলে তাদের অভিভাবকরা শারীরিকভাবে শাস্তি দিতে পারতো। কিন্তু নতুন আইনের মাধ্যমে সে পন্থা বন্ধ করলো পার্লামেন্ট।

প্রথম দেশ হিসেবে সুইডেন ১৯৭৯ সালে শিশুদের গায়ে আঘাত না করার আইন করে। আর ব্রিটেনের মধ্যে প্রথম এই আইন করলো স্কটল্যান্ড। স্কটল্যান্ড পৃথিবীর ৫৮তম দেশ যারা ষোল বছরের নীচের শিশুদের গায়ে আঘাত না করার আইন করলো।

ইংল্যান্ড, স্কটল্যান্ড, নর্দার্ন আয়ারল্যান্ড ও ওয়েলস এই চারটি রাজ্যের সমন্বয়ে মূলত ব্রিটেন বা যুক্তরাজ্য দেশটি গঠিত। সবগুলো অংশের অধিকাংশ কার্যক্রম ব্রিটিশ পার্লামেন্টের মাধ্যমে পরিচালিত হয়। তবে প্রয়োজনে রাজ্যগুলো নিজেদের পার্লামেন্টের মাধ্যমে নতুন আইন প্রবর্তন করতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026