রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭

ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট করবে বিমানের ড্রিমলাইনার

ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট করবে বিমানের ড্রিমলাইনার

শীর্ষবিন্দু নিউজ: বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বহরে এখন বোয়িংয়ের চারটি অত্যাধুনিক ড্রিমলাইনার ৭৮৭ উড়োজাহাজ রয়েছে।

এগুলোর সর্বাধিক ব্যবহার নিশ্চিত করতে বেশ কয়েকটি নতুন রুট তৈরি করছে রাষ্ট্রীয় পতাকাবাহী এই সংস্থা। এর অংশ হিসেবে এবার ইংল্যান্ডের ম্যানচেস্টারে সরাসরি ফ্লাইট চালু হবে।

২০২০ সালের জানুয়ারিতে ঢাকা থেকে এই রুটে বিমানের ড্রিমলাইনার উড়বে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইতোমধ্যে ঢাকা–ম্যানচেস্টার ফ্লাইট চালুর অনুমোদন দিয়েছেন। তার পছন্দেই ড্রিমলাইনারগুলোর নামকরণ হয়েছে। এগুলো হলো আকাশবীণা, হংসবলাকা, গাঙচিল ও রাজহংস।

প্রবাসী বাংলাদেশিদের বিশাল চাহিদার কথা মাথায় রেখে এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানান বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন সচিব এম মহিবুল হক। রাজধানীর হোটেল ইন্টারকন্টিনেন্টালে শনিবার (৫ অক্টোবর) গ্রেটার ম্যানচেস্টারের মেয়র অ্যান্ড্রু মারে বার্নহামের সঙ্গে বৈঠক করেন তিনি। এ সময় ঢাকায় নিযুক্ত ব্রিটিশ হাইকমিশনার রবার্ট চাটারটন ডিকশন উপস্থিত ছিলেন।

ম্যানচেস্টার হলো ইংল্যান্ডের উত্তর–পশ্চিম শহর। এখানে অনেক প্রবাসী বাংলাদেশির বসবাস। নতুন ফ্লাইটের জন্য বাংলাদেশকে সব ধরনের সহায়তার আশ্বাস দেন মেয়র বার্নহাম। তার আশা, বিমান শিগগিরই ম্যানচেস্টার হয়ে ঢাকা–নিউ ইয়র্ক রুটে ফ্লাইট চালু করতে পারবে।

ড্রিমলাইনার উড়োজাহাজের প্রতিটিতে বিজনেস ক্লাস ২৪টি ও ইকোনমি আসন আছে ২৪৭টি। ‘আকাশবীণা’ বর্তমানে ঢাকা–সিলেট–লন্ডন, ঢাকা–দাম্মাম, ঢাকা–লন্ডন ও ঢাকা–দোহা রুটে ব্যবহার হচ্ছে। গাঙচিল ঢাকা–কুয়েত, ঢাকা–আবুধাবি ও ঢাকা–চট্টগ্রাম–দোহা রুটে চলাচল করে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026