রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৭

লন্ডনে জলবায়ু মোকাবেলার দাবিতে ব্যাপক বিক্ষোভ

লন্ডনে জলবায়ু মোকাবেলার দাবিতে ব্যাপক বিক্ষোভ

জলবায়ু সুরক্ষা তথা জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব মোকাবেলার দাবিতে লন্ডনে ব্যাপক বিক্ষোভ অনুষ্ঠিত হয়েছে। সোমবারের এ বিক্ষোভে যোগ দেন বিপুল সংখ্যক জলবায়ু আন্দোলকারী।

যুক্তরাজ্যের বিভিন্ন স্থান থেকে ড্রাম ও ব্যানার নিয়ে তারা ব্রিটিশ পার্লামেন্ট সংলগ্ন ১১টি স্থানে সমবেত হয়ে নিজেদের প্রতিবাদের জানান দেয়। এদিকে বিশৃঙ্খলা তৈরি ও সরকারকে অসহযোগিতার দায়ে তিন শতাধিক আন্দোলনকারীকে আটক করেছে পুলিশ।

এক্সটিংক্ট রেবেলিয়ন গ্রুপের ডাকে দুনিয়াজুড়ে দুই সপ্তাহের এ আন্দোলনের শুরুতেই লন্ডনে অন্তত ২০ পরিবেশকর্মীকে আটক করা হয়। পুলিশের একজন মুখপাত্র বিবিসিকে জানিয়েছেন, বিশৃংখলা সৃষ্টির অভিযোগে তাদের আটক করা হয়েছে।

তবে দিনশেষে পুলিশ জানায়, মোট ৩১৯ জনকে আটক করা হয়েছে। বিক্ষোভকারীরা পার্লামেন্ট সংলগ্ন একটি সেতু এবং একাধিক সড়ক অবরোধ করে।

আন্দোলনকারীদের দাবি, জীবাশ্মভিত্তিক জ্বালানির ব্যবহার যেন বন্ধ করা হয়; কমানো হয় কার্বন নিঃসরণের পরিমাণ। যেভাবেই হোক জলবায়ু পরিবর্তনের ক্ষতিকর প্রভাব থেকে যেন ধরিত্রীকে রক্ষা করা যায়।

আয়োজক সংগঠনের দাবি, দুনিয়াজুড়ে ৬০টি দেশে একযোগে এই কর্মসূচি চলছে। তবে লন্ডনের বিক্ষোভকারীদের সমালোচনা করেছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

সোমবার সন্ধ্যায় এক অনুষ্ঠানে তিনি বলেন, নিরাপত্তা বাহিনীর সদস্যরা আমাকে জানিয়েছে, বিক্ষোভকারীদের আচরণ সহযোগিতাপূর্ণ নয়। সূত্র: রয়টার্স।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026