শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৫৩

হাফ-টার্মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিভিন্ন কর্মসূচি

হাফ-টার্মে টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের বিভিন্ন কর্মসূচি

আসন্ন হাফটার্মের ছুটির সময় স্কুল শিক্ষার্থীরা যাতে বিভিন্ন আনন্দ বিনোদন ও সৃজনশীল কাজে ব্যস্ত থাকে, সেজন্য টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের আইডিয়া স্টোরগুলো, লাইব্রেরী, পার্ক ও লেজার সেন্টারগুলোতে গ্রহণ করা হয়েছে বিভিন্ন কর্মসূচি।

২১ থেকে ২৫ অক্টোবর গৃহিত কর্মসূচি ঐতিহ্যবাহি হ্যালোঈন উৎসবকে প্রতিপাদ্য করে “হ্যালোউইক” নামকরণ করা হয়েছে। সকল বয়সীদের আনন্দ বিনোদনের কথা বিবেচনা করে কর্মসূচিগুলো সাজানো হয়েছে।

মেয়র জন বিগস বলেন, বিভিন্ন ধরনের কমিউনিটি ও বিনোদনমূলক কার্যক্রমে বরার বাসিন্দা, বিশেষ করে পরিবারগুলো যাতে অংশ নেন, তা নিশ্চিত করতে চায় কাউন্সিল। বরাবরের মতো এবারও আমাদের হাফ টার্মের আয়োজনগুলো আরো আকর্ষনীয় করতে আমরা বদ্ধপরিকর।

গ্রীষ্মকালীন সময়ে বিনোদন ও সৃজনশীল কর্মসূচিরগুলোর সাফল্যের ধারাবাহিকতায় হাফ টার্মের কর্মসূচিগুলো গ্রহণ করা হয়েছে। ‘সামার অব ফান‘ নামের গ্রীষ্মকালীন কর্মসূচির অংশ হিসেবে কাউন্সিল পরিচালিত খেলাধূলা, শারিরিক সক্রিয় কর্মসূচি ও বহু ধরনের অনুষ্ঠানাদিতে ৩০ হাজার ৫৭৫ জন অংশ নিয়েছিলেন।

“হ্যালোউইক” হচ্ছে সপ্তাহব্যাপি কর্মসূচি, যা হ্যালোঈন উৎসব উদযাপনের মধ্য দিয়ে শেষ হবে। বরার শিশু কিশোররা গা ছমছম করা কারুশিল্প, পাম্পকিন কেটে মুখায়ব তৈরী করা, ভুতুড়ে ব্যাজ বানানো ইত্যাদি নানান সৃজনশীল কাজে অংশ নেবে।

সংস্কৃতি বিষয়ক কেবিনেট মেম্বার, কাউন্সিলর সাবিনা আখতার বলেন, সব সময়ের মতো এবারও বারার পরিবার ও শিশু কিশোর বয়সীদের জন্য অসংখ্য ফ্রি ইনডোর ও আউটডোর এক্টিভিটিজ গ্রহণ করা হয়েছে। এই আয়োজনগুলো সব বয়সী ও সকল সংস্কৃতির মানুষকে একত্রিত করবে।

অক্টোবর হাফটার্মের কর্মসূচির মধ্যে রয়েছে, ১৯ অক্টোবর শনিবার বেলা ১.৩০টা থেকে ২.৩০টা পর্যন্ত টাওয়ার হ্যামলেটস সিমেট্রি পার্কে পরিভ্রমণ ও গাছগুলোর সাথে পরিচিত হওয়া, ঐদিন ২.৩টা থেকে ৩.৩০টা পর্যন্ত মিউজিয়াম অব লন্ডন ডকল্যান্ডের সহযোগিতায় হোয়াইটচ্যাপল

আইডিয়া স্টোরে রিসাইকল সামগ্রি দিয়ে নৌকা তৈরী করা, ২১ অক্টোবর সোমবার সকাল ১০.৩০টা থেকে ১২.৩০ পর্যন্ত ভিক্টোরিয়া পার্কে ফুলের চারা রোপন, ২১ অক্টোবর বেলা ১টা থেকে ৩টা পর্যন্ত মাইল এন্ড চিলড্রেন্স প্লে প্যাভিলিয়নে (লকসলি স্ট্রিট, ই ১৪) উইন্টার উইন্ডো বক্স ওয়ার্কশপ, আইডিয়া স্টোর হোয়াইটচ্যাপলে বেলা ২.১৫টা থেকে ৩.১৫ টা পর্যন্ত ভৌতিক পুতুল তৈরী, ২২ অক্টোবর সাইকেলিং টেস্টার সেশন, স্যূপ তৈরী করা, ক্রিপি ক্রাফট তৈরী সহ নানা আয়োজন।

– প্রেস বিজ্ঞপ্তি




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026