রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৭

লন্ডন ব্রিজ হামলা: প্রতিবন্ধী খুনের আসামিকে হিরো বললেন রানি

লন্ডন ব্রিজ হামলা: প্রতিবন্ধী খুনের আসামিকে হিরো বললেন রানি

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের লন্ডন ব্রিজে গত শুক্রবার ছুরি নিয়ে হামলার সময় হামলাকারীকে ধরে ফেলায় পথচারীদের হিরো বলেন সম্বোধন করেছেন দেশটির রানিসহ সাধারণ জনগণ।

কারণ হামলাকারীকে না ঠেকালে হতাহতের সংখ্যা হয়তো আরও বাড়তে পারতো। হামলাকারীকে আটকাতে যারা এগিয়ে এসেছিলেন তাদের মধ্যে জেমস ফোর্ড নামের এক যুবক ছিলেন; যিনি খুনের দায়ে ১৫ বছরের সাজাপ্রাপ্ত আসামি।

২০০৩ সালে আম্যান্ডা চ্যাম্পিয়ন নামের এক মানসিক প্রতিবন্ধী তরুণীকে হত্যা করেছিলেন জেমস। ফলে একজন খুনের আসামিকে হিরো বলে সম্বোধন করায় ক্রব্ধ আম্যান্ডার পরিবার। রানির মুখে খুনির প্রশংসা কোনোভাবেই মেনে নিতে পারছেন তারা।

পুলিশ সূত্রে জানা গেছে, ২০০৩ সালে খুন হয়েছিলেন মানসিক প্রতিবন্ধী তরুণী আম্যান্ডা। সেই খুনে দোষী সাব্যস্ত জেমসকে ২০০৪–এ কমপক্ষে ১৫ বছরের জন্য কারাদণ্ডের নির্দেশ দেয় আদালত।

গত শুক্রবার, অর্থাৎ হামলার দিনই জেল থেকে সাময়িকভাবে মুক্তি পায় সে। এরপর লন্ডন ব্রিজে হামলার সময় হামলাকারীকে ধরে সে নতুন করে আলোচনায় আসে। এরপর অজানা জেমসের অন্ধকার অতীত সামনে চলে আসে।

পুলিশ জানিয়েছে, খুন হওয়ার সময় আম্যান্ডার বয়স ছিল ২১। তার গলা কাটার আগে তার শ্বাসরোধ করেছিল জেমস। তিন সপ্তাহ নিখোঁজ থাকার পরে কেন্টে আম্যান্ডাদের বাড়ির কাছেই উদ্ধার হয় ওই তরুণীর পচাগলা দেহ।

তবে আম্যান্ডাকে কেন খুন করেছিল তা কখনোই স্বীকার করেনি জেমস। শুক্রবার কেন্ট পুলিশ আম্যান্ডার বাড়িতে ফোন করে জানায়, জেমসকে সাময়িকভাবে জেল থেকে ছাড়া হয়েছে। তাতে অত্যন্ত ক্ষুব্ধ হয় নিহতের পরিবার।

আম্যান্ডার পিসি অ্যাঙ্গেলা কক্স বলেন, ও হিরো হতে পারে না। ও একজন খুনি যাকে জেল থেকে ছেড়ে দেয়া হয়েছে। এবং আমরা আগে থেকে এর কিছুই জানতাম না। ও একজন প্রতিবন্ধী মেয়েকে খুন করেছে।

এর আগে জেমসসহ অন্য পথচারীদের প্রশংসা করে রানি দ্বিতীয় এলিজাবেথ বলেন, পুলিশ, জরুরি পরিসেবার কর্মী ও প্রত্যেক সাহসী পথচারী, যারা হামলাকারীকে রুখেছে তাদের ধন্যবাদ জানাচ্ছি। তার অন্যের জীবন বাঁচাতে নিঃস্বার্থভাবে ঝাঁপিয়ে পড়েছে।

লন্ডনের মেয়র সাদিক খানও বলেন, যারা আমাদের বাঁচাতে নিজেরা বিপদের দিকে ছুটে গিয়েছেন, তাদের সাধুবাদ জানাই।

তবে খুনি জেমসকে কোনো কৃতিত্বই দিতে রাজি নন অ্যাঙ্গেলা। তিনি বলেছেন, ও কিছুই করেনি। ও শুধু ওখানে ছিল। আর তাতেই আজ হঠাৎ হিরো হয়ে গেল। অথচ, ও–ই ঠান্ডা মাথায় একটা অসহায় মেয়েকে কোনো কারণ ছাড়া খুন করেছে। ফলে ও এখন কী করল তাতে আমার কিছু যায় আসে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026