শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৪১

কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা

কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটসের বার্ষিক সাধারণ সভা

আব্দুল মুনিম জাহেদী ক্যারল: টাওয়ার হ্যামলেট বারার ৫৬টি মসজিদ এবং বিভিন্ন ইসলামী সংস্থার প্রতিনিধিত্বকারী সংস্থা কাউন্সিল অফ মস্কের বার্ষিক সাধারণ সভা শনিবার ৩০ নভেম্বর পূর্ব লন্ডনের লন্ডন মুসলিম সেন্টারে অনুষ্ঠিত হয়েছে।

সংস্থার চেয়ারম্যান হাফিজ মাওলানা শামসুল হকের সভাপতিত্বে ও সেক্রেটারি জেনারেল সিরাজুল ইসলাম (হিরা ইসলাম) এর সঞ্চালনায় সভার শুরুতে পবিত্র কালামেপাক থেকে তেলাওয়াত পেশ করেন মাওলানা হেলাল আহমদ।

সভাপতির সুচনা বক্তব্যে হাফিজ শামসুল হক উপস্থিত সবাইকে ধন্যবাদ জানান। এছাড়াও বিগত দিনে কাউন্সিল অফ মস্কের বিভিন্ন কর্মতৎপরতা কথা তুলে ধরেন। এ ব্যাপারে সবার সহযোগিতার জন্য তিনি শোকরিয়া জানান।

আগামী দিনেও যাতে সংগঠনটি বিভিন্ন মসজিদ, ইসলামী সেন্টার এবং মুসলিম কমিউনিটির উন্নয়নের লক্ষে ঐক্যের ভিত্তিতে কাজ করতে পারে সে ব্যাপারে সকলের সহযোগিতা কামনা করেন। সভার বিভিন্ন আলোচ্য সূচীতে ছিল গত সভার কার্যবিবরণী পেশ। সেক্রেটারি, কোষাধ্যক্ষের রিপোর্ট পেশ। রিপোর্টের উপর প্রশ্নত্তোর পর্ব।

অনুষ্টানে অতিথি হিসাবে বক্তব্য রাখেন ইস্ট লন্ডন মসজিদ ও লন্ডন মুসলিম সেন্টারের চেয়ারম্যান হাবিবুর রহমান, ভাইস প্রেসিডেন্ট আয়ুব খান, কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর ভাইস চেয়ারম্যান মাওলানা আব্দুল মুকিত, ফাইন্যান্স সেক্রেটারি মোহাম্মদ আব্দুল মুনিম জাহেদী ক্যারল, শাহপরান মসজিদের চেয়ারম্যান আতিকুর রহমান জিলু, মুজিবুর রহমান, মাওলানা হেলাল উদ্দিন, মাওলানা ফারুক, সাব্বির আহমেদ, সাবেক কোষাধ্যক্ষ মোহাম্মদ নুরুল আমিন ভাইস চেয়ার, মাওলানা আব্দুল মুকিত, আলহাজ ফারুক আহমদ, ডেপুটি সেক্রেটারি শাফি উদ্দীন আহমদ উদ্দীন প্রমুখ।

টাওয়ার হ্যামলেটস এর ৫৬টি মসজিদ ও ইসলামিক প্রতিষ্টানের লোকদের নিয়ে এই বিশাল আয়োজনের জন্য বক্তারা কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর প্রশংসা করেন, তারা আরো বলেন মসজিদের প্রতিনিধিদের নিয়ে সমাজের অনেক গুরুত্ব পূর্ণ দায়িত্ব পালন করছে কাউন্সিল অফ মস্ক।

সমাজে যে হারে নাইফ ক্রাইম ছড়িয়েছে তা শুধু সরকারের পক্ষে একা নিয়ন্ত্রণ করা সম্ভব নয়, কাউন্সিল অফ মস্ক সহ সকল কমিউনিটি ও পেশাজীবী সংগঠন এবং অভিবাবকরা সম্মেলিত ভাবে প্রচেষ্টা চালিয়ে যেতে হবে, ইতিমিধ্যে কাউন্সিল অফ মস্ক এ ব্যাপারে বিভিন্ন মসজিদে গণ সংযোগ সৃষ্টি করেছে।

কাউন্সিল অফ মস্ক এর পক্ষ থেকে গতকাল লন্ডন ব্রিজে পথচারীদের ওপর ছুরি নিয়ে হামলার প্রতিবাদ ও নিন্দা জানানো হয়। আরও উপস্থিত কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর নির্বাহী কমিটির সকল সদস্য ও কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস এর সদস্যভুক্ত ৫৬ টি মসজিদের প্রতিনিধিবৃন্দ, সাংবাদিক, আইনজীবী, শিক্ষক, ঈমাম ও আলিম সহ বিভিন্ন পেশাজীবী ও কমিউনিটি নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

কাউন্সিল অফ মস্ক টাওয়ার হ্যামলেটস একটি আমব্রেলা সংগঠন, লন্ডন ব্যুরো অব টাওয়ার হ্যামলেটস্ এর ৫৬ টি মসজিদ ও ইসলামিক প্রতিষ্টান সমন্বয়ে মর্যাদা সম্পন্ন একটি শক্তিশালী সংগঠন হিসাবে সীকৃতি পিয়েছে.




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026