শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:১৪

সিলেটের কাজিটুলা নিবাসী হাজী মকসুদ বক্তের দাফন সম্পন্ন

সিলেটের কাজিটুলা নিবাসী হাজী মকসুদ বক্তের দাফন সম্পন্ন

শীর্ষবিন্দু নিউজ: সিলেট সদর এসোসিয়েশন এর কোষাধ্যক্ষ ও সিলেট সিটি ক্লাব ইউকে‘র কোষাধ্যক্ষ এবং কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটি‘র আহবায়ক কমিটির সদস্য এলাহি বক্ত এনাম এর পিতা হাজী মকসুদ বক্ত ইন্তেকাল করেছেন। ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন…

গত ২৫শে নভেম্বর বিকাল পৌণে ৫টায় তিনি কাজিটুলার মক্তবগলিস্থ নিজ বাসভবনে ইন্তেকাল করেন। মৃতুকালে তার বয়স হয়েছিল ৮৩ বছর। তিনি স্ত্রী, ১ ছেলে, ৩ মেয়েসহ বহু আত্নীয়-স্বজন ও গুনগ্রাহী রেখে গেছেন।

মরহুমের ছেলে এলাহি বক্ত এনাম লন্ডনে তার পিতার মৃত্যুর সংবাদ পেয়ে দেশে ছুটে গেলে গত মঙ্গলবার বাদ আছর নগরীর কাজিটুলাস্থ উচাঁ সড়ক জামে মসজিদে নামাজে জানাযা অনুষ্ঠিত হয়। পরে মানিকপীর (র:) কবরস্থানে দাফন সম্পন্ন করা হয়।

জানাযার নামাজে উপস্থিত ছিলেন- বিভিন্ন রাজনৈতিক নেতৃবৃন্দ, ওয়ার্ড কাউন্সিলার রাশেদ আহমদ, সামাজিক সংগঠন, সাংস্কৃতিক ও ব্যবসায়ীসহ দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেইনসহ নেতৃবৃন্দ।

এদিকে, সিলেট সদর এসোসিয়েশন ইউকে‘র এর কোষাধ্যক্ষ এলাহি বক্ত এনাম এর পিতার মৃত্যুতে শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছেন উক্ত সংগঠনের সভাপতি ও টাওয়ার হ্যামলেটসের সাবেক মেয়র জনাব সেলিম উল্ল্যাহ ও সাধারণ সম্পাদক শাহিন আহমদ জয়েদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026