শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: সরকারি কর্মকর্তাদের অবসরভাতা কামানো ও চাকরির সময়সীমা বৃদ্ধির প্রতিবাদে বৃহস্পতিবার কাজ বন্ধ করে কর্মবিরতি পালন করেছে ফ্রান্সের কয়েক লাখ সরকারি কর্মী। এর সঙ্গে একাত্মতা প্রকাশ করে যোগ দিয়েছে পুলিশ, আইনজীবী, হাসপাতাল কর্মী, স্কুল ও পরিবহন কর্মীরাও।
দেশটির প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাঁক্রোর ইউনিভার্সাল পয়েন্ট ভিত্তিক অবসরভাতা ব্যবস্থার অসন্তুষ্ট ইউনিয়নগুলো একমত হয়ে এই কর্মবিরতির পক্ষে যোগ দেয়।
দেশটির স্বরাষ্ট্রমন্ত্রী ক্রিস্টোফ কাস্তানার এই বিক্ষোভের সময় সহিংস আকার ধারণ করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন। দাঙ্গা বা সহিংসতার পরিস্থিতি তৈরি হলে তাৎক্ষণিক গ্রেপ্তার করা হবে বলে হুশিয়ারি করেছেন। বিবিসি
কিছু ব্যবসায়িক নেতা অনির্দিষ্টিকালের জন্য কর্মবিরতি চালিয়ে যাওয়ার হুমকি দিয়েছে। তারা জানান, ম্যাক্রোঁ তার অবসর ব্যবস্থা পরিবর্তন না করা পর্যন্ত কাজে ফিরবেন না।
এক জরিপে দেখা যায়, ৬৯ শতাংশ ফরাসি এই কর্মবিরতি সমর্থন করছেন। কর্মবিরতির পক্ষে যারা সমর্থন জানিয়েছে তাদের মধ্যে ১৮-৩৪ বছর বয়সের মানুষের সবচেয়ে জোরালো সমর্থন রয়েছে। বিক্ষোভকারীদের সঙ্গে দেশটির কর্তৃপক্ষ মধ্যস্থতার চেষ্টা করলেও তা চলমান থাকার আশঙ্কা প্রকাশ করেছে। এ নিয়ে কয়েকটি ট্রেড ইউনিয়নের নেতা সতর্ক করে বলেছেন যে যতক্ষণ না প্রেসিডেন্ট ম্যাঁক্রো অবসর গ্রহণের ব্যবস্থাটি পরিবর্তন করছেন ততদিন পর্যন্ত তাদের বিক্ষোভ অব্যাহত থাকবে।
এর আগে ১৯৯৫ সালে একবার অবসর ব্যবস্থার সংস্কার নিয়ে কর্মবিরতিতে গিয়েছিলেন সরকারি কর্মকর্তারা। সেসময় তিনসপ্তাহ ধরে এই বিরতি চলে। সরকার তাদের সিদ্ধান্ত থেকে সরে আসতে বাধ্য হয়।