রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭

অবশেষে বিবিসির অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বরিস

অবশেষে বিবিসির অনুষ্ঠানে অংশ নিচ্ছেন বরিস

শীর্ষবিন্দু নিউজ: অবশষে বিবিসির অ্যান্ড্রু নিলের অনুষ্ঠানে যোগ দিচ্ছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন।

গত বৃহস্পতিবার অ্যান্ড্রু নিল বরিসকে চ্যালেঞ্জ জানিয়েছিলেন। তিনি বলেছিলেন, প্রধানমন্ত্রী তার মুখোমুখি হতে ভয় পাচ্ছেন।

সম্প্রতি বিবিসির পক্ষ অ্যান্ড্রু নিলের রাজনীতি বিষয়ক অনুষ্ঠানে বিভিন্ন দলের নেতাদের আমন্ত্রণ জানানো হয়। করবিনসহ অন্যান্য নেতা সময় দিলেও বারবার সময় পেছাচ্ছিলেন জনসন। পরে বিবিসি থেকে জানানো হয়, অ্যান্ড্রু নিলের অনুষ্ঠানে অংশ না নিলে বিবিসির আর কোনও অনুষ্ঠানে জনসনকে কথা বলতে দেওয়া হবে না।

এরপর বৃহস্পতিবার নিল বলেন, এখনও খুব বেশি দেরী হয়নি। আমরা সাক্ষাতকার নিতে প্রস্তুত। এখন বরিস জনসন কি বলেন তার অপেক্ষায় রয়েছি।

জবাবে বরিস জনসন বলেন, তিনি অনেক সাক্ষাতকারই দিয়েছেন। আরেকটা দিতেই পারেন।

রুপার্ট মারডকের সানডে টাইমেসের সাবেক সম্পাদক অ্যান্ড্রু নিল এখন সাপ্তাহিক স্পেকটেটর ম্যাগাজিনের স্বত্তাধিকারী প্রতিষ্ঠানের চেয়ারম্যান। এই পত্রিকাতে এক সময় সম্পাদক হিসেবে কাজ করতেন বরিস জনসন। রাজনীতিবিদরা প্রায়ই তার অনুষ্ঠানে গিয়ে তোপের মুখে পড়েন।

এর আগে বরিস জনসন আমন্ত্রণ প্রত্যাখ্যানের পর বিবিসি জানিয়েছিল, নির্বাচনি নীতিমালা অনুযায়ী সব দলকেই আমাদের অনুষ্ঠানে আসতে হবে। আমরা এখনও অ্যান্ড্রু নিলের অনুষ্ঠানে আসার জন্য বরিস জনসনকে আহ্বান জানাই। সবাই যেমন রাজি হয়েছে আশা করি তিনিও আসবেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026