রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:২৭

ব্রিটিশ পুলিশের উদ্যোগে বিনামূল্যে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ

ব্রিটিশ পুলিশের উদ্যোগে বিনামূল্যে সন্ত্রাসবিরোধী প্রশিক্ষণ

শীর্ষবিন্দু নিউজ: সন্ত্রাসবাদী হামলা প্রতিরোধে প্রশিক্ষণ মডিউল উন্মোচন করেছে ব্রিটিশ পুলিশ। এই মডিউলের মাধ্যমে যে কেউ অনলাইনে বিনামূলে এই কোর্স সম্পন্ন করতে পারবে।

সোমবার দেশটির ন্যাশনাল পুলিশ চিফস কাউন্সিল (এনপিসিসি) এসিটি (অ্যাকশন কাউন্টার টেরোরিজম) নামের এই মডিউল আগ্রহীদের জন্য উন্মুক্ত করেছে। এর আগে এই প্রশিক্ষণ কোর্স শুধুমাত্র শপিং সেন্টার বা বিনোদন কেন্দ্রের মতো জনাকীর্ণ স্থানে নিয়োজিত কর্মীদের জন্য বরাদ্দ ছিল।

গত ২৯ নভেম্বর লন্ডন ব্রিজে উসমান খান নামে পাকিস্তানি বংশোদ্ভূত ব্যক্তির ছুরি নিয়ে চালানো হামলায় দুই জন নিহত হয়। পথচারীরা তাকে থামানোর পর পুলিশের গুলিতে নিহত হয়। জঙ্গিগোষ্ঠী আইএস এই হামলার দায় স্বীকার করে। ওই ঘটনার পরই সোমবার উন্মোচিত হলো প্রশিক্ষণ মডিউল।

তবে লন্ডন ব্রিজে হামলার জেরে প্রশিক্ষণ মডিউল উন্মোচনের কথা অস্বীকার করেছে এনপিসিসি। এনপিসিসি’র ডেপুটি অ্যাসিসট্যান্ট কমিশনার লুসি ডি’ওরসি বলেন, জনাকীর্ণ স্থানে যারা কাজ করেন বা এসব স্থানে নিয়মিত যাতায়াত করেন তাদের সবার জন্যই প্রয়োজনীয় এসিটি অনলাইন কোর্স। ব্যবহারকারী প্রতি দশ জনের নয় জনই এটা অন্যদের জন্য সুপারিশ করার কথা বলেছেন বলে জানান তিনি।

এসিটি মূলত সাতটি মডিউলের সমন্বয়ে তৈরি। প্রতিটি মডিউলই কয়েক মিনিটে শেষ করা যায়। মোট ৪৫ মিনিটের মধ্যে এটি শেষ করা যায়। প্রশিক্ষণার্থীরা যেকোনও সময়ে এতে যোগ দিতে পারে।

বিশেষজ্ঞরা বলছেন, এই প্রশিক্ষণের মধ্য দিয়ে হামলা প্রতিরোধ করা যায় বা হামলা সংঘটিত হলে জীবন রক্ষায় সাহায্য করা যায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026