শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: মসজিদটি আমস্টারডামের ব্লু মস্কা নীল মসজিদ নামে পরিচিত নেদারল্যান্ডের রাজধানী আমস্টারডামে ১ম বার মাইকে আজান প্রচার করে।
গত ৮ই নভেম্বর প্রথম আজান প্রচার করার পরিকল্পনা করা হয়েছিল। কিন্ত কিছু দুষ্কৃতকারি অডিও সিস্টেমের তার কেটে দেয়ার জন্য সপ্তাহ পরে আজান প্রচার করার সময় নির্ধারিত হয়। ১ম বারের মত আজান শোনার অভিজ্ঞতা অর্জন করেন। অনেকেই এই মুহূর্তটি মোবাইল ফোনে রেকর্ড করে রাখেন।
মসজিদের ইমাম বলেন, শুক্রবার জুমার নামাজ জন্য আজান প্রচার করা হয়েছিল। নেদারল্যান্ডের সংবিধানে ধর্মীয় স্বাধীনতার অধিকার দেয়া হয়েছে। ১৯৮০ সালে প্রণীত আইনে সব ধর্মের মানুষকেই তাদের ধর্মীয় রীতিনীতি পালনের জন্য অনুমতি দেয়া হয়েছে। নেদারল্যান্ডে প্রায় ৫০০ টি মসজিদ আছে।
মসজিদের মুখপাত্র নুরদীন ওয়াইল্ডম্যান তুরস্কের বার্তা সংস্থা আনাদোলুকে জানান, এক সপ্তাহ আগে জুমার আজান প্রচার করার কথা ছিল। বাধা সত্তেও চলতি সপ্তাহের জুমায় মাইকে আজান প্রচার করতে পেরে তিনি অত্যন্ত আনন্দিত এবং সম্মানিত বোধ করছেন।
তিনি বলেন, স্থানীয়দের কাছ থেকে বিভিন্ন ধরনের প্রতিক্রিয়া পাওয়া যাচ্ছে। অনেকেই বিষয়টির সমালোচনা করছে।
উরসুলা ভ্যান স্পর্নসেন নামে ভিন্ন ধর্মাবলম্বী জানান, তিনি স্থানীয় বাসিন্দা। আজান শোনার জন্যই ১ম বার মসজিদে যান, শুনতে অনেক ভালো লাগছিল।
নেদারল্যান্ডে শতকরা ৭ ভাগ মসজিদে বছরের পর বছর ধরে লাউডস্পিকারে আজান প্রচার করা হচ্ছে। কিন্তু রাজধানী আমস্টারডামে এই প্রথম আজান প্রচার করা হয়।