রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:৪৪

ইসলামি ফ্যাশন সপ্তাহ আমস্টারডামে

ইসলামি ফ্যাশন সপ্তাহ আমস্টারডামে

শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: প্রথমবারের মতো নেদারল্যান্ডসের রাজধানী আমস্টারডামে অনুষ্ঠিত হচ্ছে ইসলামি ফ্যাশন সপ্তাহ। আন্তর্জাতিক ইসলামি ফ্যাশন প্রতিষ্ঠান ‘থিংক ফ্যাশন’ এটি আয়োজনটি করছে।

থিংক ফ্যাশনের সহ-প্রতিষ্ঠাটা ফ্রাঙ্কা সোরিয়া জানান, আমরা আমস্টারডামকে বেছে নিয়েছি কারণ আমাদের কাছে এই শহরটি নতুন প্রত্যাশার প্রতিনিধিত্ব করে এবং এখানে পরিমিত ফ্যাশনের জন্য একটি বৃহৎ গ্রাহক রয়েছে।

১৪ ডিসেম্বর থেকে শহরটির প্যাসেঞ্জার টার্মিনালে তিনদিন ব্যাপী আয়োজনটি শুরু হয়েছে। আয়োজনটিতে বিশ্বের ৩০ জন ইসলামি ফ্যাশন ডিজাইনারের সাতটি প্রদর্শনী থাকছে। এটি থিংক ফ্যাশনের ৬ষ্ঠ আয়োজন। এর আগের যথাক্রমে ইস্তাম্বুল, লন্ডন, দুবাই, জাকার্তা এবং দুবাইয়ে অনুষ্ঠিত হয়।

ইসলামিক ফ্যাশন ডিজাইন কাউলর তথ্য অনুযায়ি, মুসলিমরা ২০১৮ সালে ফ্যাশনের জন্য ৩২ হাজার ২শ কোটি ডলার ব্যয় করে। একই বছর হিজাবশিল্পে বিনিয়োগের পরিমাণ দাঁড়ায় ৪৮ হাজার ৮শ ডলারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026