শীর্ষবিন্দু নিউজ: কার রেসিং প্রাক্তন ফর্মুলা ওয়ান বস বার্নি একলস্টোনের মেয়ে মডেল তামারা একলস্টোনের পশ্চিম লন্ডনের বাড়ি থেকে ৬৪ লাখ ডলারের গয়না চুরি হরেছে। ন্যাশনাল পোস্ট
পুলিশ জানায়, এ ঘটনায় এখন পর্যন্ত কাউকে আটক করতে পারেনি পুলিশ।
এ বিষয়ে একলস্টোন পরিবারের মুখপাত্র জানিয়েছেন, বাড়ির অভ্যন্তরীণ সুরক্ষা ব্যবস্থা পুলিশকে সহযোগিতা করছে। তামারা এবং একলস্টোন পরিবার ভাল আছেন তবে চুরির বিষয়ে তারা ক্ষুব্ধ।
গোয়েন্দা সার্জেন্ট ম্যাথিউ প্যান্টনি বলেছেন, সন্দেহভাজন এবং চুরি যাওয়া গয়নার সন্ধানে দ্রুতগতিতে তদন্ত চলছে। দ্য সান পত্রিকা জানিয়েছে, তামারা একলস্টোন বড়দিনের ছুটি পালনে দেশের বাইরে আছেন।
উল্লেখ্য, তামারা ইক্লেস্টোন থাকের ক্যানসিংটন প্যালেস গার্ডেন বাড়িটি প্রিন্স উইলিয়াম এবং তার স্ত্রী কেটের ক্যানসিংটন প্যালেসের বাড়ির নিকটবর্তী।