শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪

সিলেট সদর এসোসিয়েশনের আয়োজনে ‘বিজয়ের দিন‘ আলোচনা সভা

সিলেট সদর এসোসিয়েশনের আয়োজনে ‘বিজয়ের দিন‘ আলোচনা সভা

শীর্ষবিন্দু নিউজ: মুক্তিযুদ্ধের ইতিহাস নতুন প্রজন্মের কাছে কেবল নিছক যুদ্ধের ইতিহাস নয়, একটি জাতির নিজস্ব সংস্কৃতি ও স্বতন্ত্র সত্তা প্রতিষ্ঠার দৃঢ় চেতনা। একথাগুলো বলছিলেন সিলেট সদর এসোসিয়েশনের আয়োজনে “বিজয়ের দিন“ নামক বিজয় দিবসের আলোচনা সভায় আগত বক্তারা।

গত বৃহস্পতিবার ১৯শে ডিসেম্বর পূর্ব লন্ডনের একটি হলে আয়োজিত বিজয় দিবস উদযাপন ও বাংলাদেশের মহান বিজয় দিবসের ইতিহাস বিষয়ে আলোচনা সভায় উপস্থিত সিলেট সদর এসোসিয়েশনের সাধারণ সদস্য, কার্যকরী কমিটির সদস্যসহ আগত অতিথিরা স্বাধীনতা সংগ্রামের সময় নিজেদের করুণ কাহিনীর ব্যক্তিগত অভিজ্ঞতা ও কেউ কেউ তাদের জানা মতে স্বাধীনতা সংগ্রামের সময় ঘটে যাওয়া বিভিন্ন অভিজ্ঞতার কথা তুলে ধরেন।

সংগঠনের বর্তমান সভাপতি ও টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের সাবেক মেয়র সেলিম উল্ল্যাহর সভাপতিত্ত্বে ও সংগঠনের সহ-সাধারণ সম্পাদক সুমন আহমেদ এর সঞ্চালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন সংগঠনের ধর্ম বিষয়ক সম্পাদক মোর্শেদ আহমদ।

মহান মুক্তিযুদ্ধে শাহাদত বরণকারী ও জীবিত সকল বীর মুক্তিযোদ্ধাদের প্রতি সবার পক্ষ থেকে শ্রদ্ধা জ্ঞাপন করে এক মিনিট নিরবতা পালন করা হয়। মুক্তিযোদ্ধের ওপর লেখা কবিতা পাঠ করেন ভজেন্দ্র নাথ চৌধুরী।

আলোচনা সভায় স্বাগত বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক শাহিন আহমদ জয়েদ। এছাড়াও মুক্তিযোদ্ধের ওপর মূল প্রবন্ধ নিয়ে আলোচনা করেন সেলিম উল্ল্যাহ। উক্ত আলোচনা সভায় অন্যান্যর মধ্যে বক্তব্যে রাখেন- সংগঠনের সহ-সভাপতি শামসুজ্জামান সাবুল, সেলিম খান, মাসুক আহমদ, আবরার বক্ত মজুমদার বাচ্চু, আব্দুস সত্তার, সেলিম হোসেন, নুরুল ইসলাম, নওশাদ নূর, মোর্শেদ আহমদ, বদরুল ইসলাম ও মুক্তিযুদ্ধের সংগঠক ফখরুল ইসলাম প্রমুখ।

এছাড়াও উপস্থিত ছিলেন- সংগঠনের সহ-সভাপতি আব্দুল মুকিত, মমতাজুর রহমান ও দিলাল আহমদসহ আরো অনেকে।

“বিজয়ের দিন“ নামক ভাবগাম্ভীর্যপূর্ণ অনুষ্ঠানে মহান মুক্তিযুদ্ধের সময় সশস্ত্র পাক হানাদার বাহিনীর হাতে নির্মমভাবে প্রাণ হারানো শহীদ ও মুক্তিযোদ্ধাসহ তাদের স্বজনদের করুণ কাহিনীর বিস্তারিত বিবরণ তুলে ধরেন শহীদ মুক্তিযোদ্ধা পরিবারের সন্তানরা।

প্রিয় স্বজনদের হারানোর হৃদয়বিদারক স্মৃতিকথা বর্ণনার পাশাপাশি মুক্তিযুদ্ধকালীন পুরো এলাকার খন্ড চিত্র তুলে ধরার চেষ্টা করেন তারা।

মুক্তিযোদ্ধাদের যথাযোগ্য মর্যাদা না দেয়ার সমালোচনা করে তারা বলেন, দেখা যায় অনেক প্রকৃত মুক্তিযোদ্ধারা তাদের যথাযথ সম্মান ও স্বীকৃতি পাননি। প্রকৃত মুক্তিযোদ্ধাদের সঠিক তালিকা প্রণয়ন ও আন্তর্জাতিক সম্প্রদায়ের স্বীকৃতি আদায়ে ব্যর্থতার সমালোচনা করার পাশাপাশি তিনি সুষ্ঠুভাবে রাজাকারদের তালিকা প্রণয়নেরও দাবী জানানো হয়।

বক্তাগণ বলেন- একদিকে দেশ স্বাধীন হওয়ার আনন্দ, অন্যদিকে বিজয়ের মুহূর্তে সহযোদ্ধাদের হারানোর বেদনা তাঁদের শোকে মুহ্যমান করে তোলে। এই দিনটির সেই দুঃসহ স্মৃতি এখনো তাড়া করে তাদের।

সংগঠনের পক্ষ থেকে ‘বিজয়ের দিন‘ প্রতি বছর বিজয় দিবসে উদযাপন করার প্রতিশ্রুতি ব্যক্ত করা হয়। পরবর্তীতে নৈশ ভোজের মাধ্যমে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026