শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৭

লন্ডনে মহান বিজয় দিবস উপলক্ষে নিসচার উদ্যেগে আলোচনা সভা

লন্ডনে মহান বিজয় দিবস উপলক্ষে নিসচার উদ্যেগে আলোচনা সভা

মুহিব উদ্দিন চৌধুরী: নিরাপদ সড়ক চাই যুক্তরাজ্য শাখার উদ্যোগে মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা এবং নিসচার প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইলিয়াস কাঞ্চনের জন্মদিন উপলক্ষে পৃথকভাবে দুটি অনুষ্ঠান পালিত হয়।

২৪ ডিসেম্বর মঙ্গলবার পূর্ব লন্ডনের স্থানীয় একটি হলে আয়োজিত দুই পর্বে অনুষ্ঠানের প্রথম পর্বে অনুষ্ঠিত হয় মহান বিজয় দিবস উপলক্ষে আলোচনা সভা। সংগঠনের সভাপতি আব্দুল হেলাল চৌধুরী সেলিমের সভাপতিত্বে ও সহ সাধারন সম্পাদক মোহাম্মদ শাহাজানের পরিচালনায় কোরআন থেকে তেলাওয়াত করেন আশিক বক্স।

অনুষ্টানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- বিশিষ্ট কমিউনিটি নেতা, রাজনীতিবিদ, সংগঠনের উপদেষ্টা আব্দুল আহাদ চৌধুরী। এছাড়াও অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমিউনিটি অ্যাক্টিভিস্ট রাজনীতিবিদ নিসচার অন্যতম সদস্য সাংবাদিক মুহিব উদ্দিন চৌধুরী, রাজনীতিবিদ, কমিউনিটি অ্যাক্টিভিস্ট ব্যবসায়ী ঝলক পাল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- সংগঠনের সহ ট্রেজারার আছাওয়ার আলী, সদস্য সুলতান মাহমুদ,আশিক বক্স, সুলতান মোহাম্মদ, টিপু সুলতান, রুমান আহমেদ, আতিকুর রহমান, শেখ মোহাম্মদ আলী, মোহাম্মদ তায়েব, সরোয়ার মোহাম্মদ, লাহিন আহমেদ, মজুমদার আলী, মুহাম্মদ আয়াত, লুৎফুর রহমান, সাদিকুর রহমান, মোহাম্মদ ডালিম প্রমূখ।

সভায় বক্তারা মহান মুক্তিযুদ্ধের কথা উল্লেখ করে বলেন- মুক্তিযুদ্ধের বিজয় আমাদের সবার জন্য গৌরবময় এবং যাদের  জীবনের বিনিময়ে আমরা পেয়েছি লাল সবুজের পতাকা ও স্বাধীন-সার্বভৌম বাংলাদেশ তাদের কথা ইতিহাসে লেখা থাকবে স্বর্ণাক্ষরে। সভায় বক্তারা শ্রদ্ধার সাথে স্মরণ করেন মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণকারী সকল বীর মুক্তিযোদ্ধাদের। সেই সাথে যারা মহান মুক্তিযুদ্ধের সময় আত্মত্যাগ করেছেন তাদের আত্মার শান্তির রুহের মাগফেরাত কামনা করেন এবং শোক সন্তপ্ত  পরিবারের প্রতি সমবেদনা জানানো হয়।

অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে নিসচার প্রতিষ্ঠাতা ও বর্তমান চেয়ারম্যান জনাব ইলিয়াস কাঞ্চনের শুভ জন্মদিন উপলক্ষে কেক কেটে সবাইকে খাওয়ানো হয়। উপস্থিত সবাই জনাব ইলিয়াস কাঞ্চনের দীর্ঘায়ু কামনা করে সব সময় নিসচাকে সহযোগিতা করার আশ্বাস প্রদান করেন।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026