রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪

ব্রিটেনে ডিভোর্স হ্রাসে রেকর্ড: বাড়ছে বিয়ে

ব্রিটেনে ডিভোর্স হ্রাসে রেকর্ড: বাড়ছে বিয়ে

শীর্ষবিন্দু নিউজ: ইউরোপে এখন ব্রিটেনেই বিয়ের প্রতিশ্রুতি বাড়ছে সর্বাধিক। গত ৫০ বছরে এই প্রথমবারের মত ডিভোর্সের সংখ্যা ২০১৮ সালে নেমে এসেছে এক লাখের নিচে। পরিমাণে তা ইউরোপের তুলনায় এক চতুর্থাংশ হ্রাস পেয়েছে।

অর্থাৎ ইউরোপে ব্রিটেনের দম্পতিরাই সবচেয়ে স্থিতিশীল বিয়ে উপভোগ করছে। গবেষকরা বলছেন ১৯৯২ সালে যে সব ব্রিটিশ নাগরিক বিয়ে করেছেন তাদের প্রতি তিনজনে একজন ১৫ বছরের মধ্যে ডিভোর্স দিয়েছেন। ডিভোর্সের হার ছিল তখন ৩০.৭ শতাংশ। ডেইলি মেইল

গবেষকরা আরো বলছেন গত এক দশকে ব্রিটেনে ডিভোর্সের সংখ্যা অর্ধেকে নেমে এসেছে। অথচ সুইডেন, ফ্রান্স, ইতালি, স্পেন ও বেলজিয়ামে বিয়ের সংখ্যা হ্রাস পেয়েছে। জার্মানিতে ৫ ও বেলজিয়ামে ডিভোর্স কমেছে ৬ শতাংশ।

ম্যারিজ ফাউন্ডেশনের ইউরোপের ২০টি দেশে বিয়ের রেকর্ড ব্যবহারের কথা জানিয়ে এ গবেষণায় গবেষক প্রধান হ্যারি বেনসন বলছেন, ইউরোপে ডিভোর্সের সঠিক চিত্রই এ গবেষণায় উঠে এসেছে।

বিট্রিশ নাগরিকরা তাদের বিয়ে টিকিয়ে রাখতে প্রতিশ্রুতিবদ্ধ এবং বিয়ের ব্যাপারে সামাজিক চাপও বেশ লক্ষণীয়। ১৯৭০ সালে ব্রিটেনে ডিভোর্স আইন শিথিল করায় এর হারও দ্রুত বৃদ্ধি পায়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026