শীর্ষবিন্দু নিউজ: গেলো একশো বছরের মধ্যে গত বছর (২০১৯) সর্বোচ্চ তাপমাত্রা রেকর্ড হয় যুক্তরাজ্যে।
২০১৯ সালের ফেব্রুয়ারিতে ২১ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড হয়। জুলাইয়ে তা বেড়ে দাঁড়ায় ৩৮ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। যা যুক্তরাজ্যের ইতিহাসে সর্বোচ্চ তাপমাত্রা বলা হচ্ছে।
এ বিষয়ে দেশটির জলবায়ু বিষয়ক তথ্য কেন্দ্রের প্রধান ডক্টর মার্ক ম্যাকার্থি উদ্বেগ জানিয়ে বলেন, বৈশ্বিক জলবায়ু পরিবর্তনের কারণেই প্রকৃতিতে এমন পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে।
জলবায়ু পরিবর্তন মোকাবিলায় সবাইকে সচেতনতা বাড়ানোর পরামর্শ দেন তিনি।