রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:১৪

যুক্তরাজ্যে আর রাহমান একাডেমির শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান

যুক্তরাজ্যে আর রাহমান একাডেমির শিক্ষার্থীদের অ্যাওয়ার্ড প্রদান

নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে আর রাহমান এডুকেশন ট্রাস্ট কর্তৃক পরিচালিত আর রাহমান একাডেমির শিক্ষার্থীদের বার্ষিক অ্যাওয়ার্ড প্রদান করা হয়েছে।

গত ৫ই জানুয়ারি আয়োজিত অনুষ্ঠানে একাডেমির অর্ধ শতাধিক শিক্ষার্থীকে অ্যাওয়ার্ড প্রদান করা হয়। দুটি অধিবেশনে অ্যাওয়ার্ড প্রদান অনুষ্ঠানে সভাপতিত্ব করেন আর রাহমান এডুকেশন ট্রাস্ট ইউকে’র চেয়ারম্যান আলহাজ্জ এম আবুল কাশিম ও ভাইস চেয়ারম্যান আলহাজ্জ এম খালিছুর রহমান।

একাডেমির পরিচালক প্রিন্সিপাল ইমাম এম নুরুর রহমান’র পরিচালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লুটনের কাউন্সিলর মোহাম্মদ আসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- লুটন মসজিদের ইমাম মাওলানা ছাদ’উদ্দীন সিদ্দিকী, মসজিদুল উম্মাহ’র ইমাম হাফিজ সাঈদ ফখরুল ইসলাম, ফারলিহিল জামে মসজিদের ইমাম মাওলানা আবুল কালাম, কমিউনিটি নেতা আলহাজ্ব সাজ্জাদুর রহমান আলা, আল-হিকমাহ সেকেন্ডারি স্কুলের অধ্যক্ষ মাওলানা আশফাক চৌধুরী, মসজিদে ইব্রাহিম’র ইমাম হাফিজ মাওলানা লুকমান আহমদ, বিলাল মসজিদের ইমাম মাওলানা নাবিল আহমদ, মাওলানা রুম্মান আহমদ, আলোকিত খাজাঞ্চী ডটকম’র চেয়ারম্যান আলহাজ্ব জামাল উদ্দিন রেজা, লুটনের ইমাম হাফিজ মাওলানা আবুল হাছান, শিক্ষক আল-হিকমাহ, মাওলানা ওয়াহিদুর রহমান, আলহাজ্জ এম. মুহিত মিয়া, আলহাজ্জ এম. আনোয়ার হোসেন।

অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন আর-রাহমান এডুকেশন ট্রাস্টের সেক্রেটারী আলহাজ্জ জালাল উদ্দীন, ট্রাস্টী কবির আহমেদ রাসেল, আলহাজ্ব আজাদ খাঁন, আবুল কালাম সেলিম, আল আমিন, গাজী সিদ্দিকুর রহমান, আবুল কাউছার, রেজওয়ান আহমদ, আলহাজ্ব তমজ্জুল আলী, আলহাজ্ব মইদুল ইসলাম শাজাহান, কমিউনিটি নেতা তাজ উদ্দীন, খালিদ আহমদ রনি, হাজী তাহের মিয়া, হাজী আবু সাঈদ, সাইদুল ইসলাম, মুজিবুল হক, বেগম আনোওয়ার, আলহাজ্ব নেহারুন নেছা, আলহাজ্ব উম্মে সাঈদ, আলহাজ্ব রুজিনা খাতুন, ফাতিমা আখতার নার্গিস, ছালমা রহমান, মুর্শেদা খাতুন, দিলরুবা রাসেল আহমদ, রেবেকা খানম, হাছনা খানম, নাজমা বেগম কালাম, ফরিদা খাতুন, মুবাশ সিরা, মুহসিনা, মুনিরা, রাজবিন, উম্মে মুহিত, বেগম মুহিত।

অনুষ্ঠানের সার্বিক সহযোগিতায় ছিলেন ট্রাস্টের ট্রাস্টী মাওলানা সিদ্দিক রহমান ও মাওলানা ফখরুল আহমদ।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026