বৃহস্পতিবার, ০২ জুলাই ২০২৬, ১০:০১

লন্ডনে সিলেটী ভাষায় শেক্সপিয়র মঞ্চস্থ

লন্ডনে সিলেটী ভাষায় শেক্সপিয়র মঞ্চস্থ

শীর্ষবিন্দু নিউজ: বিশ্ব সাহিত্য কেন্দ্র যুক্তরাজ্য শাখা ২০১৪ সালে লন্ডনের মূলধারার নাট্যমঞ্চে উইলিয়াম শেক্সপিয়রের একটি নাটক সিলেটী ভাষায় মঞ্চায়নের পরিকল্পনা গ্রহণ করেছে।

এ উদ্যোগ বাস্তবায়নে সহযোগিতা করছে উদীচী যুক্তরাজ্য সংসদ, সত্যেন স্কুল অব পারফর্মিং আর্টস সহ স্থানীয় নাট্যদলগুলো। এছাড়াও ব্রিটিশ কাউন্সিল বাংলাদেশ-এর সহযোগিতায় সুদীপ যুক্তরাজ্যের টাওয়ার হ্যামলেটসের আয়োজনে ২ নভেম্বর থেকে অনুষ্ঠিতব্য সিজন অব বাংলা ড্রামা উৎসবে যোগ দেবেন। এজন্য তাদের আমন্ত্রণে পূর্ব লন্ডনের ব্রিটিশ-বাংলাদেশি নাট্যকর্মী ও নাট্যদলগুলোর সাথে দু’সপ্তাহ ব্যাপী কর্মশালা পরিচালনা করতে চলতি সপ্তাহে লন্ডন যাচ্ছেন বাংলাদেশের তরুণ নাট্য নির্দেশক ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের নাট্যকলা বিভাগের শিক্ষক সুদীপ চক্রবর্তী।

সুদীপ চক্রবর্তী বলেন, শেক্সপিয়রের দেশে শেক্সপিয়রের নাটক নির্দেশনা দেব। কিন্তু বাংলা ভাষায় ও ভাটি-বাংলার পরিবেশনা রীতিতে এটা অনেক আনন্দের। আমি বাংলাদেশের সমৃদ্ধ সংস্কৃতি ও পরিবেশনা শিল্পকলায় দক্ষতার যথার্থ রূপ উপস্থাপনে সচেষ্ট থাকবো। শেক্সপিয়রের নাটকটি রূপান্তর করছেন কবি শামীম আজাদ এবং নির্দেশনা ও পরিকল্পনায় সুদীপ চক্রবর্তী।

এ উদ্যোগ সম্পর্কে বিশ্ব সাহিত্য কেন্দ্র যুক্তরাজ্য শাখার সভাপতি কবি শামীম আজাদ বলেন, বাংলা ভাষা ও সংস্কৃতির বৈচিত্র ও ঐতিহ্য যুক্তরাজ্য তথা বহির্বিশ্বের বৃহত্তর পরিসরে উপস্থাপনের লক্ষ্য নিয়ে আমরা নিয়মিত বিভিন্ন আয়োজন করে থাকি। এরই ধারাবাহিকতায় এবার বাংলাদেশের ঐতিহ্যবাহী রীতিতে সিলেটের আঞ্চলিক উচ্চারণে পাশ্চাত্যের নাটক উপস্থাপনের সিদ্ধান্ত নেয়া হয়েছে। এ কারণে লন্ডনের স্থানীয় নাট্যকর্মীদের নিয়ে কর্মশালা ও চিন্তা বিনিময়ের জন্য সুদীপ চক্রবর্তীকে আমন্ত্রণ জানানো হয়েছে।

 

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026