রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪

সিলেটের সিস্টার সিটি যুক্তরাজ্যের পোর্টসমাউথ

সিলেটের সিস্টার সিটি যুক্তরাজ্যের পোর্টসমাউথ

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যের পোর্টসমাউথে বসবাসরত প্রায় ১০ হাজার বাসিন্দা বাংলাদেশি বংশোদ্ভূত। আর এই শহরটিতে বাংলাদেশিরা বৃহত্তম অশ্বেতাঙ্গ সম্প্রদায়।

আনুষ্ঠানিকভাবে সিলেটের সিস্টার সিটি হলো ইংল্যান্ডের দক্ষিণাঞ্চলের পরিচিত উপকূলীয় শহর পোর্টসমাউথ। ২০১৯ সালের সেপ্টেম্বরে এই পরিকল্পনা বাস্তবায়নের উদ্যোগ নেওয়া হয়েছিল।

সম্প্রতি পোর্টসমাউথ সিটি কাউন্সিল, পোর্টসমাউথ বাংলাদেশ বিজনেস অ্যাসোসিয়েশন (পিবিবিএ), ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ, বন্দর ও সংশ্লিষ্ট বিভিন্ন কর্তৃপক্ষের বাংলাদেশ সফরে সিলেটকে সিস্টার সিটি করার আনুষ্ঠানিকতা চূড়ান্ত করা হয়েছে।

উল্লেখ্য, সিলেটকে সিস্টার সিটি করার ধারণাটির উদ্ভব হয় পোর্টসমাউথে বসবাসরত বাংলাদেশি বংশোদ্ভূত বৃহত্তম অশ্বেতাঙ্গ সম্প্রদায় থেকে।

এই উদ্যোগের লক্ষ্য হলো উভয় দেশের মধ্যে বাণিজ্যিক ও শিক্ষাগত সম্পর্ক বৃদ্ধি করা। ইউনিভার্সিটি অব পোর্টসমাউথ বাংলাদেশি শিক্ষার্থীদের আকৃষ্ট করতে এবং একটি একাডেমিক অংশীদারিত্ব শুরু করতে চায়। ইতোমধ্যে সিলেটে তারা একজন প্রতিনিধি নিয়োগ দিয়েছেন।

পোর্টসমাউথ সিটি কাউন্সিলের নেতা কাউন্সিলর জেরাল্ড ভারনন-জ্যাকসন বলেন, এটি আমার দীর্ঘদিনের ইচ্ছা। নবগঠিত পিবিবিএ দুটি গুরুত্বপূর্ণ শহরকে সিস্টার সিটি করার সুবর্ণ সুযোগ এনে দিয়েছে যা অনেক তাৎপর্যপূর্ণ।

জ্যাকসন আরও বলেন, আমাদের সবার প্রত্যাশা এতে করে কর্মসংস্থান ও বাণিজ্যের সুযোগ বাড়বে উভয় শহরেই। আমাদের সম্পর্ক আরও নিবিড় করতে এখন কাজ করতে হবে।

পিবিবিএ চেয়ারম্যান রাজা আলী বলেন, এখন উভয় শহরের সম্পর্ক আরও বৃদ্ধি পাবে। যেসব সমঝোতা স্মারক বিভিন্ন চেম্বার অব কমার্স ও বাণিজ্যিক প্রতিষ্ঠানের সঙ্গে স্বাক্ষরিত হয়েছে তাতে অনেক অর্থনৈতিক সুবিধা এনে দেবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026