রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৩:০৪

রাজকীয় সুবিধা ছাড়লেও রাজপরিবার ছাড়ছেন না প্রিন্স হ্যারি

রাজকীয় সুবিধা ছাড়লেও রাজপরিবার ছাড়ছেন না প্রিন্স হ্যারি

শীর্ষবিন্দু নিউজ: রাজকীয় পদ ও উপাধি ছাড়লেও নিজেকে এখনও রাজপরিবারের সদস্যই মনে করছেন প্রিন্স হ্যারি। জানিয়েছেন, পরিবারের সঙ্গে সম্পর্ক ছিন্ন করছেন না তিনি।

রবিবার সন্ধ্যায় লন্ডনের এক অনুষ্ঠানে দেওয়া বক্তৃতায় হ্যারি দাবি করেছেন, বিশ্বাসের ওপর ভর করে রাজপরিবারের দায়িত্ব থেকে অব্যাহতি নিয়েছেন।  এছাড়া তার সত্যি আর কোনও উপায় ছিল না।

নানান ধারার টানাপোড়েনের পরও নিজেদের সিদ্ধান্তে অনড় থেকে রাজকীয় পদ ছেড়েছিলেন ব্রিটেনের প্রিন্স হ্যারি এবং তার স্ত্রী মেগান মার্কেল। শনিবার রাজকীয় উপাধিটুকু ছাড়েন তারা।

বাকিংহাম প্যালেস থেকে দেওয়া বিবৃতিতে রানি এলিজাবেথ জানিয়েছেন, এখন থেকে ডিউক অ্যান্ড ডাচেস অফ সাসেক্সের আগে রাজকীয়, মাননীয় – এই সম্মানসূচক শব্দগুলি আর ব্যবহৃত হবে না। একেবারে সাধারণ ব্রিটিশ পরিচয় নিয়ে থাকতে হবে তাদের।

রবিবার আফ্রিকার এইচআইভি আক্রান্ত শিশুদের জন্য প্রিন্স হ্যারির দাতব্য প্রতিষ্ঠানের এক তহবিল সংগ্রহের অনুষ্ঠানে বক্তৃতা দেন হ্যারি।

তিনি জানান, রানি ও রাজপরিবারের প্রতি দায়িত্ব পালন করে যেতে চেয়েছিলেন তিনি ও মেগান, কিন্তু সেজন্য কোনও সরকারি অর্থ বরাদ্দ নিতে চাননি। হ্যারি বলেন, দুর্ভাগ্যজনকভাবে, তা সম্ভব ছিল না।

হ্যারি স্পষ্ট করেছেন, তিনি ও মেগান রাজপরিবার থেকে বেরিয়ে যাচ্ছেন না। বলেছেন, যুক্তরাজ্য আমার বাড়ি এবং এই জায়গাটাকে আমি সবচেয়ে ভালোবাসি—এই অনুভূতি কখনো বদলাবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026