মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২০

ইলিশ শিকারে উৎসাহ যোগানদাতা সহকারী উপ-পরিদর্শক

ইলিশ শিকারে উৎসাহ যোগানদাতা সহকারী উপ-পরিদর্শক

শীর্ষবিন্দু নিউজ: বরিশালের বাকেরগঞ্জ উপজেলার তেঁতুলিয়া নদীতে জেলেদের ইলিশ মাছ শিকারের সহায়তা করায় এক সহকারী উপ-পরিদর্শক (এএসআই)-কে লাইনে প্রত্যাহার করা হয়েছে। গতকাল দুপুরে প্রত্যাহার হওয়া এএসআই রঞ্জন কুমার উপজেলার সারশী পুলিশ তদন্ত কেন্দ্রে কর্মরত ছিলেন বলে জানা গেছে।

গ্রামবাসী জানান, এএসআই রঞ্জন জেলেদের মাছ শিকারে সহায়তার সময় কোস্টগার্ড হাতেনাতে আটক করে তাকে। পরে কোস্টগার্ডের সঙ্গে থাকা নির্বাহী ম্যাজিস্ট্রেটের কাছে নিয়ে যায় তারা। বাকেরগঞ্জ থানার ওসি মো. নুরুল ইসলাম জানান, তেঁতুলিয়া নদীতে কোস্টগার্ডের সঙ্গে এএসআই রঞ্জনের সমস্যা হয়। এই কারণে তাকে লাইনে প্রত্যাহার করা হয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026