শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:৩৪

ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সেলিমের সাথে কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সেলিমের সাথে কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির মতবিনিময় সভা অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সেলিম এর যুক্তরাজ্যে আগমন উপলক্ষে কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটির এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

গতকাল সোমবার ২০শে জানুয়ারী অনুষ্ঠিত উক্ত সভায় সভাপতিত্ব করেন সংগঠনের আহবায়ক কাইয়ুম চৌধুরী। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ইঞ্জিনিয়ার কামরুজ্জামান সেলিম।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বিশিষ্ট কমিউনিটি ব্যক্তিত্ব, ব্যবসায়ী সমাজ সেবক সোহেল আহমদ চৌধুরী। আরও উপস্থিত ছিলেন সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার আমজাদ হোসেন।

প্রধান অতিথি সভাস্থলে এর পৌঁছলে ফুলের তোড়া দিয়ে বরণ করেন কাজিটুলা ইউকে প্রবাসী কমিউনিটি নেতৃবৃন্দ।

প্রধান অতিথির বক্তব্যে- জনাব কামরুজ্জামান সেলিম কাজীটুলার বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করেন। তারমধ্যে গুরুত্বপূর্ন বিষয় কাজীটুলা মসজিদের পূর্ণ-নির্মাণের ব্যাপারে তিনি সকল প্রবাসী ভাই-বোনদের প্রতি সাহায্য ও সহযোগিতা কামনা করেন।

সভায় আরো বক্তব্য রাখেন- সমাজসেবক ও বিশিষ্ট ব্যবসায়ী সোহেল আহমদ চৌধুরী ও সিলেট সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলার আমজাদ হোসেন।

সভায় আরো উপস্থিত ছিলেন জুবের আলম চৌধুরী, মোর্শেদ খান, দিলদার আহমদ, এলাহী বকস্ এনাম, রোকনুজ্জামান কচি এবং মমিনুজ্জমান রাজুসহ আরো অনেকে।

সভায় কাজীটুলা প্রবাসী কমিউনিটির সদস্য মোর্শেদ খান ও এলাহী বকস্ এনামের পিতার মৃত্যুতে এবং দিলদার আহমদ ও আরিফ উদ্দিন এর মাতার মৃত্যুতে শোক প্রস্তাব গৃহিত হয়।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026