শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৫

ব্রিটেনে দ্বিতীয়বারের মত গোলাপগঞ্জ উৎসব অনুষ্ঠিত হবে ৫ই জুলাই

ব্রিটেনে দ্বিতীয়বারের মত গোলাপগঞ্জ উৎসব অনুষ্ঠিত হবে ৫ই জুলাই

নিউজ ডেস্ক: আগামী ৫ই জুলাই রবিবার পূর্ব লন্ডনের ব্রাডি আট সেন্টারে অনুষ্ঠিত হবে ২য় গোলাপগঞ্জ উৎসব ২০২০। গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে এই উৎসবে প্রবাসী গোলাপগঞ্জবাসীদের সাহায্য ও সহযোগিতা কামনা করেছেন সংগঠনের নেতৃবৃন্দরা।

ব্রিটেনপ্রবাসী গোলাপগঞ্জ অঞ্চলের মানুষের মধ্যে সৌহার্দ্যপূর্ণ সম্পর্ককে আরও সুদৃঢ় করতে এবং বাংলাদেশের সঙ্গে প্রবাসী প্রজন্মের মধ্যে আস্থা ও নির্ভরতার সেতুবন্ধন গড়ে তোলার লক্ষ্য নিয়ে ২০১৭ গঠিত হয়েছিল গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট। প্রতিষ্ঠার দুই বছরের মধ্যে সংগঠনের সদস্য সংখ্যা ৫০০’শর কাছাকাছি। ভবিষ্যতে প্রবাসী গোলাপগঞ্জ কমিউনিটির সেবাদানের জন্য পূর্ব লন্ডনে ক্রয় করা হবে একটি কমিউনিটি সেন্টার। গোলাপগঞ্জ হাউস নামে এই কমিউনিটি সেন্টারে গোলাপগঞ্জের বিভিন্ন সামাজিক সংগঠনের সভা- সেমিনার, বয়স্ক লোকের জন্য বিভিন্ন সেবামুলক কার্যক্রম, ছাত্র-ছাত্রীদের জন্য বাংলা এবং আরবি শিক্ষার ব্যবস্থা সহ গোলাপগঞ্জ এলাকার নাগরিকদের জন্য বিভিন্ন সামাজিক অনুষ্ঠানাদির ব্যবস্থা থাকবে।

গোলাপগঞ্জ উৎসবকে সফল করার লক্ষ্যে গত বছরের মত এবারও গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট কমিউনিটির সকল সংগঠনের নেতৃবৃন্দের সাথে মতবিনিময় সভার আয়োজন করা হবে।

আগামী মার্চ মাস থেকে কমিউনিটি সংগঠনের পাশাপাশি উপজেলার ১১ ইউনিয়ন ও পৌরসভার কমিউনিটি নেতৃবৃন্দদের নিয়ে পূর্ব লন্ডনে আলাদাভাবে নেটওয়ার্কিং সভা অনুষ্ঠিত হবে।

গোলাপগঞ্জ উৎসব ২০২০ সহ ট্রাস্টের সকল কর্মসূচি সফল করার জন্য গোলাপগঞ্জবাসীদেরকে গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের সদস্যপদ গ্রহণ করার জন্য বিশেষ ভাবে অনুরোধ জানানো যাচ্ছে।

গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্ট (ইউকে) এর সদস্য ফি মাত্র একশত পাউন্ড (১০০ পাউন্ড)। এ বিষয়ক কোনো কিছু জানতে যোগাযোগ করতে অনুরোধ জানানো হয়েছে। যোগাযোগের মোবাইল নম্বর 07957 981636 এবং ইমেইল – golapganjsocialtrust@gmail.com

উল্লেখ্য, গোলাপগঞ্জ উপজেলা সোশ্যাল ট্রাস্টের উদ্যোগে ব্রিটেনে প্রথমবারের মত ‘প্রথম গোলাপগঞ্জ উৎসব’ অনুষ্ঠিত হয় ২০১৯ সালের ২৮ জুলাই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026