শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:২৪

লন্ডন-বাংলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

লন্ডন-বাংলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত

শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে বাংলা মিডিয়ায় প্রতিনিধিত্বকারী বৃহত্তর সংগঠন লন্ডন-বাংলা প্রেসক্লাবের বার্ষিক সাধারণ সভা (এজিএম) অনুষ্ঠিত হয়েছে।

পূর্ব লন্ডনের এন্টারপ্রাইজ একাডেমি হলে মঙ্গলবার ২৮শে জানুয়ারী লন্ডন ছাড়াও মিডল্যান্ডস ও নর্থ ইংল্যান্ডসহ যুক্তরাজ্যের বিভিন্ন প্রান্ত থেকে বিপুলসংখ্যক ক্লাব সদস্যের প্রাণবন্ত উপস্থিতিতে বর্তমান সভাপতি মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়েরের সঞ্চালনায় এই বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানের শুরুতে বার্ষিক সাধারণ সভায় সভাপতির বক্তব্য রাখেন মোহাম্মদ এমদাদুল হক চৌধুরীর। এ সময় তিনি ক্লাবের বর্তমান ও ভবিষ্যত পরিকল্পনা তুলে ধরেন।

তিনি বলেন, আজ থেকে এক বছর আগে আপনাদের দেয়া আকুন্ঠ সমর্থন নিয়ে আমরা ক্লাব পরিচালনার দায়িত্ব নিয়েছিলাম। বিগত এক বছরে ক্লাবের কার্যক্রম সম্পর্কে আপনার কমবেশি সকলেই অবগত আছেন।

ক্লাব সভাপতি বলেন, আমরা প্রেসক্লাবের যে মর্যাদা অক্ষুণ রাখার ও ঐক্যের কথা বলি সেটি রক্ষা করার ক্ষেত্রে দৃঢ় পদক্ষেপ নিতে সোচ্চার ছিলাম। এ কারণে নিয়মিত কর্মসূচীর বাইরেও কিছু চ্যালেঞ্জ মোকবেলাও করতে হয়েছে আমাদের। তবে সবক্ষেত্রেই সাধারণ সদস্যরা ছিলেন সহযোগী।

তিনি আরো বলেন, ক্লাবের বিল্ডিং কেনার ক্ষেত্রে আমরা প্রচেষ্টা চালিয়ে যাচ্ছি। প্রেসক্লাবের অন্যান্য কার্যক্রমের পাশাপাশি নতুন ওয়েবসাইট ও ডাটাবেইস তৈরিসহ অন্যান্য কাজ সম্পন্ন হলে ক্লাব আরো গতিশীল হবে। এখন পর্যন্ত প্রেসক্লাবের উন্নয়নে যতটুকু উন্নতি সাধিত হয়েছে তার সবটুকুর কৃতিত্ব ক্লাবের এক্সিকিউটিভ কমিটির আর যতটুকু ঘাটতি ছিল তার পুরোটা আমার।

এরপর প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ জুবায়ের তার বক্তব্যে বলেন, বর্তমান কমিটি দায়িত্ব লাভের পর পরই আমাদের ভাষার মাস ফেব্রয়ারীতে বেশ জাঁকজমকপূর্ণ আয়োজন ও তথ্যনির্ভর উপস্থাপনার মধ্যদিয়ে উদযাপিত হয় একুশের অনুষ্ঠান। প্রেসক্লাবে ব্যতিক্রমী নানা কর্মসূচীসহ গত ১২ মাসে প্রায় ১৩টি অনুষ্ঠানের কথা তুলে ধরেন তিনি।

প্রেসক্লাবের সাধারণ সম্পাদক বলেন, প্রেসক্লাবের আয়োজনে পররাষ্ট্রমন্ত্রীসহ বাংলাদেশের তিনজনমন্ত্রীর সাথে খোলামেলা আয়োজন আর ‘কোয়েশ্চনটাইম’ ক্লাবের কার্যক্রমে আলাদা মাত্রা যোগ করেছে। কোনো ব্রিটিশ হাইকমিশনার কিংবা বাংলাদেশের হাইকমিশনারের প্রথমবারের মতো ক্লাবে আসা ও সাংবাদিকদের মুখোমুখি হওয়ার বিষয়টিও ছিলো আলাদা গুরুত্বের। সাংবাদিকতার ‘এথিক্স এন্ড স্ট্যান্ডার্ড’ নিয়ে বিশেষ আলোচনা, স্বাধীনতা দিবসে ‘শহীদ পিতাকে ফিরে পাওয়ার গল্প’ এবং বিজয় দিবসে ‘শহীদ পিতার গল্প’ শীর্ষক আলোচনাও প্রেসক্লাবের বিশেষত্বের প্রমান রেখেছে।

এছাড়াও বরাবরের মতো পিকনিক, বৈশাখী আড্ডার পাশাপাশি প্রথমবারের মতো ছিলো ইনডোর গেমসের আয়োজন। ক্লাব সদস্যদের আনন্দ দেয়ার পাশাপাশি ক্লাবের নতুন অফিস বছর জুড়ে চালু রাখার নতুন দায়িত্ব যেমন আমরা পালন করেছি, তেমনি ক্লাবের বড় স্বপ্ন নিজস্ব প্রোপার্টি ক্রয়ের বিষয়টিও বিবেচনায় আছে।

প্রেসক্লাবের ট্রেজারার আ স ম মাসুম বলেন, আমার প্রানের সংগঠন লন্ডন বাংলা প্রেসক্লাবের আর্থিক রিপোর্ট তৃতীয়বারের মতো পেশ করে আমি গর্বিত। তিনি বলেন, আমরা আমরা নতুন লাইফ মেম্বারের মাধ্যমে আরো ২৫/৩০ হাজার পাউন্ড কালেকশনের চেষ্টা করছি। এর মাধ্যমে এই বছরের মধ্যে আমরা প্রোপার্টি ক্রয়ের ব্যবস্থা করতে চাই।

তিনি বলেন, আজকের উপস্থাপিত আর্থিক রিপোর্টে নতুন তিনজন আজীবন সদস্যের হিসেব আসেনি। এছাড়া ক্লাব সভাপতি ও সাধারণ সম্পাদকসহ নির্বাহী সদস্যের কাছে আরো যেসব প্রতিশ্রুতি রয়েছে সেসব তহবিল সংগ্রহে কাজ করে যাবো। আপনারf বিস্তারিত আর্থিক হিসাব ডিসেম্বর ২০১৯ পর্যন্ত ক্লাব থেকে প্রেরিত বার্ষিক রিপোর্টে দেখতে পারবেন।

একই অনুষ্ঠানের দ্বিতীয় পর্বে উপস্থিত ছিলেন- ক্লাবের সাধারন সদস্য, আজীবন/স্থায়ী সদস্যসহ ব্যবসায়ী-কমিউনিটি ব্যক্তিদের মধ্যে- বিসিএ, বিবিসিএ, বাংলাদেশ সেন্টারসহ বিভিন্ন পর্যায়ের শীর্ষ নেতৃবৃন্দ ও ব্যবসায়ীরা। 

এছাড়াও একই অনুষ্ঠানে দ্বিতীয় পর্বে ব্রিটেনে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার সাইদা মুনা তাসনিম এর সাথে ‘ডায়লগ উইথ হাইকমিশনার‘ শীর্ষক সরাসরি প্রশ্ন-উত্তরভিত্তিক সংলাপের আয়োজন করে লন্ডন বাংলা প্রেসক্লাব।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026