শীর্ষবিন্দু আর্ন্তজাতিক নিউজ: স্বাধীন স্কটল্যান্ড মনস্ত্বাতিকভাবে ইইউতে যোগ দেওয়ার দিকে এগোচ্ছে বলে মনে করে ব্রাসেলস। এর আগে স্কটল্যান্ডের প্রধানমন্ত্রী নিকোলো স্টুরজন বলেন, স্বাধীন স্কটল্যান্ড ইইউর পূর্ণ সদস্যপদ পেতে আবেদন করবে। -বিবিসি
এক প্রশ্নে টাস্ক বলেন, আমার কোনও সন্দেহ নেই প্রত্যেকেই স্কটল্যান্ডকে প্রবল উৎসাহের সঙ্গেই নেবে। বিষয়টি আবেগেরও। ইইউর অন্য নেতারা জোট থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ায় দুঃখ প্রকাশের পর তার এ মন্তব্য এলো।
ফ্রান্সের প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রন বলেন, ব্রিটেন জোট থেকে বের হয়ে যাওয়ায় তিনি গভীরভাবে দুঃখিত। অনেকের চেষ্টা সত্ত্বেও ব্রিটেন আর ইইউর অংশ না- এমনটা নিশ্চিত হওয়ার পর তিনি মনে বড় আঘাত পেয়েছেন।
টাস্ক সতর্ক করে বলেছেন, স্কটল্যান্ড ভবিষ্যতে স্বয়ংক্রিয়ভাবে ইইউর সদস্যপদ পাবে না। তার এ মন্তব্য এলো- তার পূর্বসূরি হেরম্যান ভ্যান রমপুই গত বছর এক মন্তব্য করার পর। তিনি তখন বলেন, ব্রেক্সিটের পর স্কটিশদের স্বাধীনতার ব্যাপারে ইইউর আচরণ পরিবর্তন হয়েছে বলে তিনি বিশ্বাস করেন।
স্কটল্যান্ডের স্বাধীনতা অথবা ইইউতে যোগ দেয়ার বিষয়ে পুনরায় গণভোট সমর্থন করে না ব্রিটেন। ৪৭ বছর সদস্য থাকার পর শুক্রবার ব্রিটেন আনুষ্ঠানিভাবে ইইউ থেকে ছাড়ে। গণভোটে স্কটল্যান্ডের ৬২ শতাংশ মানুষ ব্রিটেনের সঙ্গে থাকার পক্ষে রায় দেন। বিপক্ষে ছিলেন ৩৮ শতাংশ মানুষ।