রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০২:৫৮

ইউরোপকে জনসনের কঠোর বার্তা: আর মানবো না তোমাদের নিয়ম

ইউরোপকে জনসনের কঠোর বার্তা: আর মানবো না তোমাদের নিয়ম

শীর্ষবিন্দু নিউজ: ব্রেক্সিট কার্যকর উপলক্ষে সোমবার জাতির উদ্দেশ্যে ভাষণ দেবেন ব্রিটিশ প্রধানমন্ত্রী। জানা গেছে, তার বক্তব্য হতে যাচ্ছে অত্যন্ত আক্রমণাত্মক। -বিবিসি

ইউরোপীয় ইউনিয়নের প্রধান নেগোশিয়েটর মাইকেল বার্নিয়ের এখনও যুক্তরাজ্যের সঙ্গে আলোচনায় আগ্রহী। তিনি বলছেন, যুক্তরাজ্যের উচিত হবে ইইউ বিধিমালার ভেতরেই থাকা।

স্কাই নিউজকে দেয়া এক স্বাক্ষাৎকারে ব্রিটিশ পররাষ্ট্রমন্ত্রী ডমিনিক রাব বলেছে, যুক্তরাজ্য বড় পরিসরে ইইউ আইন মানতে কোনওভাবেই রাজি নয়। আলোচনার টেবিলে এই প্রস্তাব থাকবে না বলেই আশা করে যুক্তরাজ্য।

প্রধানমন্ত্রী জনসনের পরিকল্পনা সম্পর্কে স্বাস্থ্যমন্ত্রী জোনাথন অ্যাশওর্থ বলেন, আমরা কোনওভাবেই দেখতে চাই না আমাদের দেশে এসব পঁচা নীতি ফের বাস্তবায়িত হচ্ছে।

বলা হচ্ছে ব্রিটিশ প্রধানমন্ত্রী কানাডার স্টাইলে মুক্ত বাণিজ্য চুক্তিকে সমর্থন করতে পারেন। ফলে বেশিরভাগ পণ্যই শুল্কমুক্ত হয়ে পরবে। তবে যুক্তরাজ্যের সেবা খাত এর অংশ হবে না।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026