সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০২:২৮

চলতি বছরই যুগলবন্দি

চলতি বছরই যুগলবন্দি

বিনোদন ডেস্ক: অবশেষে আলিয়া-রণবীরের বিয়ের সময় ঠিক হয়ে গেল। চলতি বছরের শেষের দিকে তারা বিয়ে করছেন। অয়ন মুখোপাধ্যায়ের রূপকথা ব্রহ্মাস্ত্র মুক্তি পাবে ৪ই ডিসেম্বর।

এই প্রথম দু’জন যেমন জুটি হয়ে আসছেন বড় পর্দায়, তেমনই বাস্তব জীবনের জুটি হতে চলেছেন তারা আগামী শীতে। দুই পরিবারের সদস্য-আত্মীয়-বন্ধুবান্ধবদেরও ওই সময়টা (ডিসেম্বরে) ব্লক করতে বলা হয়েছে। ভট্ট পরিবারও রণবীরকে জামাই হিসাবে ইতিমধ্যেই মেনে নিয়েছে।

গত বছর মহেশ ভাট ‘দ্য টেলিগ্রাফ’কে দেওয়া এক সাক্ষাৎকারে রণবীর সম্পর্কে বলেন, অবশ্যই ওরা প্রেম করছে। আমি রণবীরকে ভালোবাসি, ও খুব ভালো ছেলে। ওদের সম্পর্ককে ওরা কীভাবে এগিয়ে নিয়ে যাবে সেটা একান্তই ওদের ব্যক্তিগত সিদ্ধান্ত।

সেই সিদ্ধান্তই নিয়ে ফেললেন রণবীর-আলিয়া, যারা বি টাউনে ‘রালিয়া’ বলে পরিচিত। এক সর্বভারতীয় সাময়িকপত্রে সাংবাদিক রাজীব মাসান্দ তার কলমে তাদের বিয়ের খবর জানিয়েছেন।

আপাতত সঞ্জয় লীলা ভন্সালীর ‘গাগুবাই কাথিয়াওয়াড়ি’র শুটিং সারছেন আলিয়া, এরপর করণ জোহরের ড্রিম প্রজেক্ট ‘তখত’-এর শুটিং শুরু করবেন। এর মাঝেই বেজে উঠল বিয়ের সানাই। বলিউড আরও এক রাজকীয় বিয়ের সাক্ষী হতে চলেছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026