শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৭:০৩

গোবিন্দগঞ্জের মাওলানা ইয়াকুব হত্যাকারীদের বিচারের দাবীতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

গোবিন্দগঞ্জের মাওলানা ইয়াকুব হত্যাকারীদের বিচারের দাবীতে লন্ডনস্থ বাংলাদেশ হাইকমিশনারের কাছে স্মারকলিপি প্রদান

নিউজ ডেস্ক: ছাতকের দিগলী গ্রামে কতিপয় দুস্কৃতিদের হাতে সন্ত্রাসী হামলায় নিহত মাওলানা ইয়াকুব আলীকে নির্মমভাবে কুপিয়ে হত্যার সাথে জড়িতদের বিচার ও গোবিন্দগঞ্জ পয়েন্ট সন্ত্রাস, চাদাবাজী ও ছাত্রী নির্যাতনের প্রতিবাদে যুক্তরাজ্যে বসবাসরত গোবিন্দগঞ্জের একটি প্রবাসী প্রতিনিধি দল লন্ডনে বাংলাদেশ হাইকমিশনার সাঈদা মুনা তাসনিম এর সাক্ষাৎ করে স্মারকলিপি প্রদান করেন।

স্মারকলিপিতে বলা হয়েছে, ছাতকের গোবিন্দগঞ্জ পয়েন্ট দীর্ঘদিন থেকে স্থানীয় দিঘলী গ্রামের একটি সন্ত্রাসী চক্র চিনতাই চাদাবাজী, নারী ও ছাত্রী নির্যাতন করে আসছে। তারই ধারাবাহিকতায় কয়েকমাস আগে এই চক্র শিবনগর গ্রামের নিরীহ একটি মসজিদের মোয়াজ্জিন ইয়াকুব আলী নির্মমভাবে কুপিয়ে হত্যা করে। মামলা হলেও প্রকৃত দোষীদের এখনও গ্রেফতার করা হয়নি।

এজন্য তারা সরকারের দৃষ্টি আকর্ষন করে লন্ডনে হাইকমিশনারের দারস্থ হয়েছেন। হাইকমিশনার সাঈদা মুনা- প্রতিনিধিদলের বক্তব্য ধৈর্য সহকারে শুনেন ও এই ব্যাপারে সরকারের কাছে ব্যবস্থা গ্রহনের আশ্বাস প্রদান করেন।

প্রতিনিধি দলে উপস্থিত ছিলেন বিসিএর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট ফজল উদ্দিন, ব্যবসায়ী কবির আহমদ, নাদির আলম ও মোহাম্মদ নানু মিয়া।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026