সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬, ০৩:০৩

কারো সঙ্গে কি রাত কাটিয়েছেন সারা?

কারো সঙ্গে কি রাত কাটিয়েছেন সারা?

বিনোদন ডেস্ক: কখনও কারো সঙ্গে একরাত কাটিয়েছ? সারা আলি খানকে সপাটে জিজ্ঞেস করে বসলেন কারিনা কাপুর খান। খোলামেলা আড্ডায় সৎ মা কারিনার একের পর এক ব্যক্তিগত প্রশ্নের উত্তর দিলেন সারা।

সম্প্রতি কারিনার ‘হোয়াট উইমেন ওয়ান্টস’ শোয়ের অতিথি হয়ে এসেছিলেন সারা আলি খান। সেখানেই ক্যামেরার সামনে সারাকে সরাসরি জিজ্ঞেস করে বসলেন যে তিনি ‘ওয়ান নাইট স্ট্যান্ড’ করেছেন কিনা! কিংবা কখনও কাউকে দুষ্টু ম্যাসেজে পাঠিয়েছেন কিনা।

নবাব পরিবারের ঘনিষ্ঠরা জানেন যে কারিনা এবং সারা দু’জনেই খুব বুদ্ধিমতী। ওঁরা জানেন কীভাবে সম্পর্ক বজায় রাখতে হয়। সারা এবং কারিনা দু’জনেই বেশ ভাল বন্ধু। একথা অনকেরই জানা।

দু’জনেই দু’জনের প্রশংসায় পঞ্চমুখ। শোয়ের আড্ডায় কারিনা এবার জিজ্ঞাসা করেই ফেললেন সারাকে তার না জানা কথাগুলো। সারাকে তার টক শোয়ে স্বাগত জানিয়ে কারিনা

এও উল্লেখ করেন যে, তার পরিবারের সদস্য হিসেবে একমাত্র সারারই এই শোয়ে আসা বাকি ছিল। সারা-করিনার এই মজাদার কথোপকথন আপাতত নেটদুনিয়ায় ভাইরাল। আর বুদ্ধিমতী সারার উত্তরেও বেজায় প্রসন্ন হয়েছেন নবাব-বেগম কারিনা। কখনও কারো সঙ্গে একরাত কাটিয়েছ?

করিনার এই প্রশ্নের উত্তরে সারার জবাব, না তিনি কোনও দিনই এমনটা করেননি। আর তা শুনে কারিনা যেন স্বস্তির নিঃশ্বাস  ফেলেন। দুষ্টু ম্যাসেজে পাঠিয়েছেন কিনা জানতে চেয়ে কারিনা আগেভাগেই বলে যে, আমি কিন্তু এটা জানতে চাই না। আর তোমার বাবাও শুনছে না। কারিনার যে কথা শুনে হো হো করে হেসে ওঠেন সারা।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১২৩৪৫৬
৭৮৯১০১১১২১৩
১৪১৫১৬১৭১৮১৯২০
২১২২২৩২৪২৫২৬২৭
২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026